চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তার কণ্ঠে মুখরিত হবে না আর এই প্রান্তর: ফকির আলমগীরের স্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 24, জুলাই 2021
in বিনোদন
A A
ফকির আলমগীরের স্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমানুষের জন্য গাইতেন ফকির আলমগীর। তার গানের পরতে পরতে বাংলার নিপীড়িত, বঞ্ছিত মানুষের কথা। যে কোনো আয়োজনে গগন বিদারী কণ্ঠে মানুষের জন্য গেয়ে উঠতেন তিনি। বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রান্তরে প্রায়শই মেহনতি মানুষের কোনো অনুষ্ঠানে কান পাতলেই শোনা যেত ফকির আলমগীরের কণ্ঠ!

সেই শহীদ মিনার প্রাঙ্গণে আজও ছিলেন ফকির আলমগীর। কিন্তু আজ তিনি চুপ। নিথর দেহে শুয়েছিলেন। অসংখ্য ফুলের মাঝখানে দেশের পতাকায় মোড়ানো তাকে শোক জানাচ্ছিলেন রাজ্যের মানুষ।

শনিবার সকাল ১১টায় পল্লীমা সংসদের মাঠে ফকির আলমগীরকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। সেখানে প্রথম জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

যে শহীদ মিনারে কতো শত অনুষ্ঠানে গর্জে উঠেছে ফকির আলমগীরের কণ্ঠ, অথচ সেখানে উপস্থিত থেকেও তার এমন নির্লিপ্ততা যেন মানতে পারছিলেন না সহধর্মিনী সুরাইয়া আলমগীর।

তাইতো মাইক্রোফোন হাতে নিজের সঙ্গীকে নিয়ে বলে উঠলেন, ‘এই শহীদ মিনার আর ফকির আলমগীরের কণ্ঠে, সুরে মুখরিত হবে না। তার মতো বিপ্লবী কণ্ঠে উদ্ভাসিত হবে না এই প্রান্তর। তিনি চলে গেছেন সব বন্ধন ছিন্ন করে।’

তরুণ প্রজন্মের কাছে অনুরোধ জানালেন, গণসংগীতের প্রজ্জ্বলিত মশাল এতোদিন বয়ে চলেছেন ফকির আলমগীর, তা যেন পরবর্তী প্রজন্ম রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। যেন এই ধারার সংগীতের মাধ্যমে মেহনতি মানুষের কথা উচ্চারিত হয়।

এসময় সরকারের কাছে একটি দাবি জানিয়ে সুরাইয়া আলমগীর জানান, ফকির আলমগীর ছিলেন গণমানুষের শিল্পী। তিনি যেমন সাধারণ লোকের জন্য শত শত গান করেছেন, তেমনি মুক্তিযুদ্ধের সময় তার গান বীর যোদ্ধাদের অনুপ্রাণিত করেছে। শোষণ, অন্যায়-অবিচারের কথা তিনি গানে গানে বলেছেন, তার মতো এমন বলিষ্ঠ কণ্ঠযোদ্ধাকে যেন পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়। যেন নতুন প্রজন্ম তার মতো একজন আদর্শ শিল্পীকে চিনতে পারে।

এসময় বৃষ্টি, মহামারী আর লকডাউন উপেক্ষা করে যারা কিংবা যেসব সংগঠন শহীদ মিনারে ফকির আলমগীরকে শ্রদ্ধা নিবেদনের জন্য আসেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সুরাইয়া আলমগীর।

Tags: গানপাঠ্যবইফকির আলমগীরলিড বিনোদনসরকারসিনেমাস্ত্রী
Previous Post

বিধিনিষেধ মেনে সংক্রমণের উচ্চমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে: কাদের

Next Post

চলছে ‘কঠোরতম’ বিধিনিষেধের দ্বিতীয় দিন

Next Post
ঢাকায় যানজট ও যানবাহনের সংখ্যা কমে গেছে, কঠোর বিধিনিষেধ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলছে ‘কঠোরতম’ বিধিনিষেধের দ্বিতীয় দিন

চীনের কিয়ানে অলিম্পিকের স্বর্ণপদক জয়ী নারী ক্রীড়াবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

টোকিওয় প্রথম সোনার হাসি চীনের কিয়ানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT