চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তারেক মাসুদ চাইলেই আমেরিকায় জীবনটা কাটিয়ে দিতে পারতেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 13, আগস্ট 2018
in বিনোদন
A A

‘আমি একটা মাদ্রাসা পড়া গ্রামের ছেলে। যার ছোটখাটো মাদ্রাসায় আজান দেয়ার কথা অথবা মৌলবি হওয়ার কথা ছিলো। অথচ যে দুর্ভাগা দেশে সিনেমার কোনো স্কুল নেই সে দেশে আমি সিনেমা বানাচ্ছি। আমি সৌভাগ্যবান নই, তো কে সৌভাগ্যবান?’- কোনো ধরনের অসচ্ছতার আশ্রয় না নিয়ে প্রতিনিয়ত এভাবেই নিজের অবস্থান, নিজের দেশ নিয়ে ইতিবাচক ভাবনায় ডুবে থাকতেন যিনি তিনি তারেক মাসুদ!

তারেক মাসুদ নেই ৭ বছর। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২০১১ সালের ১৩ আগস্ট মৃত্যু হয় তার। একই দিনে দুর্ঘটনায় তার সঙ্গে ছিলেন দীর্ঘদিনের সহকর্মী বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সাংবাদিক ও চিত্রগ্রাহক মিশুক মুনীর। তাদের দুইজন ছাড়াও আরো ৩ জনের মৃত্যু হয়। মৃত্যুদিনে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলা চলচ্চিত্র জগৎ। বিশেষ করে আগামী দিনের তরুণ নির্মাতাদের কাছে তারেক মাসুদ এক স্বপ্নের নাম। চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন তার মৃত্যু দিনে আয়োজন করেছে স্মরণ সভার, কেউ বা আবার এই দিনে তারেক মাসুদের ছবি প্রদর্শনীর আয়োজন রেখেছে।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অবিস্মরণীয় নাম তারেক মাসুদ। তার মৃত্যু দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে চ্যানেল আই পরিবার। তাকে শ্রদ্ধা জানিয়ে সোমবার(১৩ আগস্ট) দুপুরে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় তারেক মাসুদের দুই কাছের মানুষকে। একজন নির্মাতা আবু সাইয়ীদ এবং অন্যজন অভিনেত্রী রোকেয়া প্রাচী।

তারেক মাসুদের কাজ কর্মের সাথে নিবির যোগাযোগ ছিলো এই দুই নির্মাতা ও অভিনেত্রীর। নির্মাতা আবু সাইয়ীদ ছোট ভাইয়ের মতো হলেও তারেক মাসুদ তাকে বন্ধুর চোখেই দেখতেন। এমনকি আবু সাইয়ীদ যখন সিনেমা নির্মাণ করেন, তখন তারেক মাসুদ তাকে বিভিন্ন ভাবে সহায়তা করেন। তারেক মাসুদের মৃত্যুদিনে নির্মাতা আবু সাইয়ীদ এসব কথা অকপটে বলেন।

আমেরকিায় বসে আরাম আয়েশে জীবনটা কাটিয়ে দিতে পারতেন তারেক মাসুদ। কিন্তু সিনেমার প্রতি প্রেম থেকে সে পথে না গিয়ে স্ট্রাগলের পথ বেছে নিয়েছিলেন জানিয়ে আবু সাইয়ীদ বলেন, তারেক মাসুদ যখন আমেরিকায় গেলেন, তখন অনেকেই ভেবেছিলো সে বোধহয় আর ফিরবেন না। কারণ সেখানে ক্যাথরিনের পরিবারের সাথে ভালোই ছিলেন। তাদের পরিবার যথেষ্ঠ আর্থিক অবস্থা সম্পন্ন ছিলো। কিন্তু তারেক মাসুদ সেখানে থাকেন নি। তারেক মাসুদ জানতেন, আমেরিকায় থেকে আরাম আয়েশে থাকলেও কখনো তার ফিল্ম করা হয়ে উঠবে না। কারণ যিনি ডিরেক্টর তিনি সব সময় চান তার নিজের ভাষাতেই ফিল্মটা করতে। তিনি জানতেন দেশে ফিরে ফিল্ম বানাতে হলে তাকে প্রচুর স্ট্রাগল করতে, এটা মেনেও তিনি দেশে ফিরছেন। দেশে এসেই সিনেমা বানিয়েছেন। স্ট্রাগল করেই বানিয়েছেন।

কথার ফাঁকে তারেক মাসুদের স্ট্রাগল জীবনের কথা বলেন তিনি। বলেন, এই সময়ে এসে তারেক মাসুদের ব্যক্তিগত স্ট্রাগলের গল্প বলা কতোটা গুরুত্বপূর্ণ জানি না, তবু বলি। আমরা তখন একসাথে অনেকেই। হোটেল গাবতলী নামে একটা রেস্টুরেন্ট ছিলো। সেখানে আমরা কয়েকজন দুপুরের খাবার খেতাম ১৩ টাকা দিয়ে। এটা ছিলো আমাদের নিয়মিত রুটিন। এরচেয়ে বেশি খরচ করার মতো সামর্থ তখন আমাদের কারো ছিলো না। এখানে যারা ছিলাম তাদের কারোরই কিন্তু আর্থিক দৈন্যতা থাকার কথা ছিলো না। আমরা যদি ফিল্ম বাদ দিয়ে অন্যকিছু করতাম তাহলে এমনটি তখনও কারো হতো না। সিনেমা করবেন বলে এই কৃচ্ছতা সাধন যারা করেছেন তাদের মধ্যে সবচেয়ে অন্যতম একজন ছিলেন তারেক মাসুদ। অনেক পরে এসে হয়তো ফিল্ম নিয়ে একটু স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছেন, কিন্তু তারেক মাসুদ সারা জীবন স্ট্রাগল করে গেছেন সিনেমার জন্য।

Tags: ক্যাথরিন মাসুদতারেক মাসুদরোকেয়া প্রাচীলিড বিনোদন
Previous Post

এক জীবনের বাতিঘর একজন তারেক মাসুদ

Next Post

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করলেন হানিফ

Next Post

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করলেন হানিফ

আমির খানের নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন মৌসুমী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT