চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেকের বিরুদ্ধে রেড নোটিশ বলবৎ আছে

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
9:27 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছেলে তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করতে যাওয়ার প্রেক্ষাপটে পুলিশ সদর দপ্তর বলেছে, ‘পলাতক’ তারেকের বিরুদ্ধে এখনো ইন্টারপোলের রেড নোটিশ বলবৎ আছে।

একুশ আগস্টের গ্রেনেড হামলায় অভিযুক্ত বিএনপি নেতা তারেক রহমান ছাড়াও লন্ডনে আছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ পাওয়া চৌধুরী মঈনুদ্দীন।

এছাড়া ১৮ জন বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যার দায়ে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে। ইন্টারপোলের ‘রেড নোটিশ’ মাথায় বঙ্গবন্ধুর কয়েক খুনিও যুক্তরাষ্ট্র, কানাডা, লিবিয়া এবং পাকিস্তানে লুকিয়ে আছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

কর্মকর্তারা বলছেন, তারেকসহ এদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির পর আইনের চোখে সবাই পলাতক রয়েছে। ইন্টারপোলের ব্যাখ্যা অনুযায়ী, ‘রেড নোটিশে’র মাধ্যমে পলাতকদের অবস্থান জানা এবং গ্রেফতারের চেষ্টা করা হয়।

ইন্টারপোলের ‘রেড নোটিশ’ মানে তারা শীর্ষ অপরাধী উল্লেখ করে এক পুলিশ কর্মকর্তা বলেন, আইনের চোখে তারেক রহমানও তাই।

তবে, বিএনপি নেতাদের দাবি, তারেকের বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক। তার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তাকে দেশে আসতে বাধা দেওয়ার উদ্দেশে বিভিন্ন মামলায় জড়িয়েছে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) দায়িত্বে থাকা সহকারি মহা পুলিশ পরিদর্শক (এআইজি) মাহবুবুর রহমান ভূইয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, যাদের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিস’ জারি করার দায়িত্ব ছিলো আইন অনুযায়ী আমরা সেটা করেছি। অগ্রগতির বিষয়ে বলতে পারবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

যোগাযোগ করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আপাতত: বড় কোনো অগ্রগতি নেই। থাকলে জানতে পারবেন।

এর আগে ইন্টারপোল তার ওয়ান্টেড তালিকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ জানিয়েছিলো, তারেক রহমানকে বিচারের মুখোমুখি করার জন্য খুঁজছে বাংলাদেশের বিচার বিভাগ।

Tags: ইন্টারপোলতারেক রহমানপলাতক
Previous Post

নববধূকে নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ছাত্রলীগ সাবেক সভাপতি

Next Post

আমেরিকায় ধর্মান্ধতার শিকার আহমেদ একটি উদাহরণ মাত্র

Next Post

আমেরিকায় ধর্মান্ধতার শিকার আহমেদ একটি উদাহরণ মাত্র

ভিন্ন রূপে দেখা দিলেন শাবানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT