চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেককে বাংলাদেশি পাসপোর্ট দেখানোর আহ্বান

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
6:09 অপরাহ্ন 23, এপ্রিল 2018
in রাজনীতি
A A

তারেক রহমানের বাংলাদেশি নাগরিকত্ব বর্জন ইস্যুতে বিএনপির বক্তব্যের প্রেক্ষিতে তাকে বাংলাদেশি পাসপোর্ট দেখানোর আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

দলটি বলছে, বিএনপির বক্তব্য আমরা চ্যালেঞ্জ হিসেবে না নিলেও, তথ্যগত দিক থেকে আমাদের অবস্থান পরিষ্কার। আর তিনি যদি নাগরিকত্ব বর্জন না করেই থাকেন, তাহলে পাসপোর্ট প্রদর্শন করুক।

সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রতি এ আহ্বান জানান।

তিনি বলেন: তারেক রহমানের কাছে বাংলাদেশের কোনো পাসপোর্ট থেকে থাকে থাকে সেটি আগে দেখাক। তিনি ওয়ান ইলেভেনের পর একবার মাত্র পাসপোর্ট রিনিউ করেছেন। এরপর ব্রিটিশ হোম অফিসের মাধ্যমে ডাকযোগে বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করেন তারেক রহমান।

আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মিথ্যা বলার মানুষ নন। তিনি যেটি বলেছেন, সেটা তথ্যের ভিত্তিতে বলেছেন। এখানে বিএনপি কী বলল কিংবা কী করলো সেটা তাদের ব্যাপার। বিএনপি আদালতে যাওয়ার যে হুমকি দিয়েছে তার জবাবে তিনি বলেন, তারা চাইলে যেতে পারে। আমরাও তার আইনি জবাব দেবো।

এর আগে সাড়ে ১১টায় নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন: আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি তারেক রহমান পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাহলে সেটি প্রদর্শন করুন। লন্ডনে বাংলাদেশ দূতাবাস সেটি দেখাতে পারে। কারণ দূতাবাস বাংলাদেশ সরকারের অধীন।

স্বপন বলেন: গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিএনপি জিয়া পরিবার ধ্বংসের জন্য বারবার আওয়ামী লীগকে দায়ী করছে। আমি বলবো, তারেক থাকতে বিএনপিকে ধ্বংসের জন্য আওয়ামী লীগের কোন প্রয়োজন নেই। তারেক একাই যথেষ্ট। আওয়ামী লীগ কখনও প্রতিহিংসার রাজনীতি করে না।

তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন: বিএনপি তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সরকারি উদ্যোগ সম্পর্কে ক্রমাগত মিথ্যাচার এবং বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে চলেছেন। এমনকি রিজভী জিয়া পরিবারকে ধ্বংসের চক্রান্ত করছে বলে সরকারের বিরুদ্ধে হাস্যকর ও মনগড়া অভিযোগ করছেন।

প্রকৃত পক্ষে জিয়া পরিবার ধ্বংসের মূল নায়ক তারেক রহমান। তিনি শুধু জিয়া পরিবারের ধ্বংসের খলনায়ক নন, একই সাথে বিএনপির রাজনীতি ও বাংলাদেশের কষ্টার্জিত গণতন্ত্র উন্নয়ন ও অগ্রযাত্রা ধ্বংস চক্রান্তের খলনায়কও।

জিয়া পরিবারের প্রতি বিএনপি নেতাদের মনোভাব নিয়ে প্রশ্ন রেখে স্বপন বলেন: জিয়া পরিবারের প্রতি আপনাদের এত দরদ থাকলে, দুই মেয়াদে ক্ষমতায় থেকে আপনারা জিয়া হত্যা মামলার বিচার করেননি কেন? বারবার আদালতে মামলা ওঠার পরও কেনো সাক্ষ্য প্রদান করতে আদালতে যাননি। আপনারা সরকারে থাকতে কেন কেবিনেটে সিদ্ধান্ত নিয়ে জিয়া হত্যা মামলা পরিত্যক্ত করেছিলেন।

রিজভীকে মিথ্যাচারের ‘হাইড্রোলিক টকিং ডল’ হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে শব্দ সন্ত্রাসের অভিযোগ করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

Tags: তারেক জিয়াবাংলাদেশি পাসপোর্টলিড নিউজ
Previous Post

‘এই সময়ে’ বই বাণিজ্য কতটা কঠিন?

Next Post

কপিরাইট আইন সম্পর্কে সচেতনতা জরুরি: সংস্কৃতি মন্ত্রী

Next Post

কপিরাইট আইন সম্পর্কে সচেতনতা জরুরি: সংস্কৃতি মন্ত্রী

প্যারিসে হামলায় সন্দেহভাজনকে ২০ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT