চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তারা বিশ্বাসই করতে চায় না যে তাদের কোনও ভুল হয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 29, জানুয়ারি 2022
in - সেমি লিড, লাইফস্টাইল
A A
একজন ব্যক্তি 'E' এবং 'GO' শব্দের মধ্যে বাধা সরাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইগো আসলে নিজের প্রতি অতি মাত্রায় উঁচু ধারণা। আত্মবিশ্বাস, আত্মসম্মান হল, নিজের সত্যিকার যোগ্যতার প্রতি বিশ্বাস। কিন্তু ইগো হল, নিজে যা নন নিজেকে তাই মনে করা। একজন আত্মবিশ্বাসী মানুষ কোনও কিছু না জানলে বা না পারলে তা স্বীকার করে ।

অন্যদিকে একজন ইগোতে আক্রান্ত ব্যক্তি কোনও কিছু না জানলে বা না পারলে তা স্বীকার তো করবেই না, শেখারও চেষ্টা করবে না। তার ধারণা সে সবই বোঝে এবং সবই পারে। সে কোনও ভুল করার পর তা স্বীকার না করে বরং অন্যের ঘাড়ে বা পরিস্থিতির ওপর দোষ চাপানোর চেষ্টা করবে।

মনোবিজ্ঞানী নিকোল ল্যাপারার দেয়া টিপস অনুযায়ী ইগো সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হল :

নিজেকে সর্বাদা বড় ভাবা। ইগোতে আক্রান্ত ব্যক্তিরা নিজেদের সর্বদা বড় ভাবে কারণ তাদের নিজেদের উপর থাকে অস্বাভাবিক বিশ্বাস। তারা নিজেদের সব সময় সঠিক ভাবে। তারা বিশ্বাসই করতে চায় না যে তাদের কোনও ভুল হয়েছে বা হতে পারে।

নিজেকে বেশি জ্ঞানী ভাবা। কোনও বিষয়ে প্রকৃত জ্ঞান না থাকলেও তারা নিজেদের বেশি জ্ঞানী ভাবে।

তর্কে হার মানে না। যেহেতু তারা নিজেদের সর্বদা বড় ভাবে তাই তারা ভাবে তর্কে হেরে যাওয়া মানে ছোট হয়ে যাওয়া। সেই ছোট  হওয়ার ভয় থেকেই তারা কোনও যুক্তি বুঝতে চায় না। যেকোনও পরিস্থিতিতে তারা জিততে চায়।

ইগোতে আক্রান্তদের তীব্র আবেগ থাকে এবং তারা অন্য সবার মতো কান্না করতে চায় অথবা তাদের ভালো থাকাগুলোও প্রকাশ করতে চায় কিন্তু অন্য সবার মতো সেটা হয়ে উঠেনা তাদের দ্বারা।

ইগোতে আক্রান্তরা এমন কিছু কথা তাদের কাছের মানুষকে বলে ফেলে যা তারা প্রকৃত অর্থে বলতে চায় না। অর্থাৎ তাদের স্নায়ুতন্ত্র তাদের নিয়ন্ত্রণে থাকে না।

নিজের ভুল স্বীকার না করা। মানুষ মাত্রই ভুল। কিন্তু যেহেতু ইগোতে আক্রান্তরা নিজেকে অন্যের থেকে বড় ও সঠিক ভেবে থাকে তাই তারা নিজের ভুলের জন্য অন্যের কাছে ক্ষমা চায় না এবং ক্ষমা চাওয়াকে তারা লজ্জাজনক মনে করে।

অন্যের দোষ খুঁজে তাদের খোটা দেয়া।ইগোতে আক্রান্ত ব্যক্তিরা নিজের ভুল তো স্বীকার করেই না বরং অন্যের ভুল খুঁজে অন্যকে খোটা দিয়ে নিজেকে বড় প্রমাণ করতে পারবে সেই চিন্তায় থাকে।

 

Tags: ইগো
Previous Post

অবামেয়াংয়ে গোল সঙ্কটের সমাধান খুঁজছে বার্সা

Next Post

আরও দুই মাস মাঠের বাইরে ফাতি

Next Post
ফাতি ফুটবল খেলোয়াড়, বার্সেলোনা জার্সিতে, স্টেডিয়ামে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও দুই মাস মাঠের বাইরে ফাতি

পরীমনি ছবি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের মাঠে না থেকেও পরী পেয়েছেন ৭৯ ভোট!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT