চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারল্য সঙ্কট থাকলেও চাপ নেই কল মানি মার্কেটে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 01, জুন 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A
জাপা

ঈদকে সামনে রেখে প্রতিবছরই ব্যাংকের লেনদেন বাড়ে। এ সময় টাকা না থাকলে অর্থসংকটে পড়ে ব্যাংক। তখন সেই চাপ সামাল দিতে কল মানি মার্কেট (অন্য ব্যাংক) থেকে ধার নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। নগদ টাকার সঙ্কট থাকলেই মূলত ধার নিতে হয় তাদের। কিন্তু বর্তমানে ব্যাংকিং খাতে তীব্র তারল্য সংকট থাকার পরেও এ বছর কলমানি মার্কেটে তেমন একটা চাপ দেখা যাচ্ছে না। অর্থাৎ ব্যাংকগুলোকে অন্য ব্যাংকের দ্বারস্থ হতে হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২১ থেকে ২৯ মে সাত কর্মদিবসে কলমানির গড় সুদহার ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ। যার সর্বোচ্চ সুদহার ছিল ৫ শতাংশ এবং সর্বনিম্ন ৩ দশমিক ৭৫ শতাংশ। এ সময়ে মোট লেনদেন হয়েছে ৪০ হাজার ৫৭৩ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ২৮ মে (মঙ্গলবার)। ওইদিন ৭ হাজার ১৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে। যার গড় ৪ দশমিক ৫৩ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ২৯ মে, ৬ হাজার ৯৫৪ কোটি টাকা।

এ বিষয়ে পূবালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী জানান, ঈদের সময় নগদ টাকার চাপ এড়াতে পূর্ব প্রস্তুতি ছিল অনেক ব্যাংকের। তাছাড়া রেমিটেন্স প্রবাহ ভালো থাকায় নগদ টাকা সরবরাহে খুব বেশি বেগ পেতে হয়নি।

শেয়ারবাজারে তারল্য সংকট কাটিয়ে ওঠার জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর মাধ্যমে প্রায় ৯শ কোটি টাকার তহবিল দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া সরকারি অনেক প্রকল্পের টাকা ফেরত আসায় নগদ টাকার সরবরাহ ভালো ছিল।

এসব কারণে এবারের ঈদে কল মানি মার্কেটে খুব বেশি চাপ সৃষ্টি হয়নি বলে মনে করেন হালিম চৌধুরি।

ঈদের আগে গ্রাহকরা ব্যাংক থেকে টাকা তুলে পরিবার-পরিজনের জন্য কেনাকাটা করেন। বড় শিল্প প্রতিষ্ঠান কর্মীদের বেতন-বোনাস দেওয়ার জন্য ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন করে। এর ফলে ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা বেড়ে যায়। এই বাড়তি চাহিদা মেটাতে পর্যাপ্ত নগদ টাকা না থাকলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে ধার করে। সাধারণত এক রাতের জন্য এই ধার দেওয়া হয়। এর থেকে কিছু টাকা সুদও পাওয়া যায়।

Tags: তারল্য সংকটব্যাংক
Previous Post

উইলিয়ামসনদের একপেশে জয়ে শুরু

Next Post

ইতিহাসের পর ইতিহাস গড়লেন সীতারমণ

Next Post

ইতিহাসের পর ইতিহাস গড়লেন সীতারমণ

ফাইল ছবি

ইফতার মাহফিলের নামে এসব কী হচ্ছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT