চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাময় ‘বিজনেস বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 14, অক্টোবর 2019
in বিনোদন
A A

নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’-এর  তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার রাতে  ‌বিজনেস বাংলাদেশ’র নিজস্ব কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বর্ণাঢ্য এই অনুষ্ঠানে সাবেক আইন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  আব্দুল মতিন খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মত প্রকাশ করা আমাদের মৌলিক অধিকার। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে।

অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং গণমাধ্যমের ম্বাধীনতা নিশ্চিত করতে সরকার তথ্য অধিকার আইনসহ গণমাধ্যম বান্ধব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, তবে গণমাধ্যমে কর্মরতদের মনে রাখতে হবে সেই মত প্রকাশ যাতে সত্য ও ন্যায়ের পক্ষে হয়।

অনুষ্ঠানে আগত বিভিন্ন অঙ্গনের ব্যক্তি ও  প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পত্রিকার সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মেজবাহ উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাজুল ইসলাম, সাবেক সচিব ও আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার উপদেষ্টামন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম সিদ্দিকী।

বিজনেস বাংলাদেশ পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠানের জমকালো আয়োজনে চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা সুলতানা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজনা সমিতির সহ-সভাপতি শহীদুল আলম সাচ্চু, পরিচালক সোহানুর রহমান সোহান, চলচ্চিত্রকার ছটকু আহমেদ, অভিনেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও  উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি ফালগুনী হামিদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপু সারোয়ারসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে দেশের ৬৪ জেলা প্রতিনিধিদের পক্ষে পত্রিকার সম্পাদককে শুভেচ্ছা জানানো হয়।

Tags: পত্রিকাবিনোদন
Previous Post

ছাত্র রাজনীতি ও আবরার: কে কার বলি?

Next Post

আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নে কাজ চলছে: উপাচার্য

Next Post

আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নে কাজ চলছে: উপাচার্য

আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সম্মেলন কবে কোথায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT