চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাদের ব্যক্তিজীবনে যা ঘটে তাই নিয়েই ‘মেকআপ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 পূর্বাহ্ন 07, অক্টোবর 2019
in বিনোদন
A A

চলচ্চিত্রের মাধ্যমে মানুষ অনেককিছুই জানতে পারেন। যারা এ মাধ্যমে কাজ করেন তারা একেক চলচ্চিত্রে একেক চরিত্র নিয়ে পর্দায় হাজির হন। কিন্তু তাদের প্রত্যেকের থাকে আলাদা ব্যক্তিজীবন। মোটকথা, শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়েই নির্মিত হয়েছে ‘মেকআপ’ চলচ্চিত্র।

পরিচালক অনন্য মামুন তার ক্যারিয়ারে ১১ তম চলচ্চিত্র ‘মেকআপ’-এর উপজীব্য জানালেন এসব কথা বলে। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পান্থপথে একটি কফি হাউজে ‘মেকআপ’ চলচ্চিত্র নিয়ে সংবাদ সম্মেলন করেন।

নির্মাতা অনন্য মামুন আরও বলেন, লাইট ক্যামেরায় বন্দি সেলেব্রিটিদের জীবন। মেকআপের কারণে তারা ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষ মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকেনা, থাকে শুধু সত্য। মেকআপ চলচ্চিত্রে ইন্ডাস্ট্রির ভিতরের অনেক গল্প থাকবে।

এই চলচ্চিত্রের একজন সুপারস্টার নায়কের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। আরও রয়েছেন রোশান, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, রিয়েলী, পায়েল মুখার্জি, বিশ্বনাথ প্রমুখ। ইতোমধ্যে ছবির ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান অনন্য মামুন।

অনন্য মামুনের আগের ছবি ‘আবার বসন্ত’তে অভিনয় করেছিলেন তারিক আনাম খান। মেকআপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আবার বসন্ত’তে কাজের পর মামুনের প্রতি বিশ্বস্ততার জায়গা তৈরি হয়েছে। সেজন্য মেকআপে গল্পের আউটলাইন শুনেই রাজি হয়েছি। আমার দৃশ্যের বেশিরভাগ কাজ হয়েছে হায়দ্রাবাদ এবং কলকাতায়। সীমিত সাধ্যের মধ্যেও ভালো কাজের চেষ্টা করেছি।

মেকআপ প্রযোজনা করছে সেলেব্রিটি প্রোডাকশন হাউজ। এই প্রযোজনা প্রতিষ্ঠান প্রথম লগ্নি করছে মেকআপ চলচ্চিত্রের মাধ্যমে। জানা যায়, এই প্রোডাকশন হাউজ থেকে প্রতিবছর তিনটি ছবি নির্মিত হবে।

‘মেকআপ’ চলচ্চিত্রে থাকবে চারটি গান। গানগুলো লিখবেন জাহিদ আকবর, স্যাভি, লিংকন ও অনন্য মামুন। গানে কণ্ঠ দেবেন ইমরান, ন্যানসি ও সিঁথি সাহা। বর্তমানে চলচ্চিত্রটি সম্পাদনার টেবিলে আছে। নির্মাতা অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে জানান, ১৫ নভেম্বর মেকআপ মুক্তি দেওয়া হবে।

Tags: অনন্য মামুনতারকাতারিক আনামরোশানলিড বিনোদনসুপারস্টার
Previous Post

শেষ ফেসবুক পোস্টে যা লিখেছিলেন নিহত বুয়েট শিক্ষার্থী

Next Post

‘ব্যাং ব্যাং’এর সিকুয়েল নিয়ে আবারো হাজির হবেন হৃতিক?

Next Post

'ব্যাং ব্যাং'এর সিকুয়েল নিয়ে আবারো হাজির হবেন হৃতিক?

চারদিকে এত টাকা কেবল গরীব-মধ্যবিত্তের চোখে জল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT