‘হাউজফুল ৪’ এর ‘পকেটফুল।’ মুক্তির মাত্র পাঁচ দিনেই ছবিটির আয় ছাড়িয়ে গেছে ১০০ কোটি রুপি। কিন্তু এই ছবিটিও ফাঁস হয়ে গেলো ‘তামিলরকার্স’ ওয়েবসাইটে।
‘তামিলরকার্স’ একটি পাইরেসি ওয়েবসাইট যেখানে সিনেমা মুক্তির কয়েকদিনে পরেই পাইরেটেড ভার্সন পাওয়া যায়। সিনেমা নির্মাতা এবং প্রযোজকদের জন্য বর্তমানে আতঙ্কের নাম ‘তামিলরকার্স’। যতই সাবধান থাকা হোক না কেন, যে কোনো নতুন সিনেমা এলেই ফাঁস করে দেয় তারা। ‘তামিলরকার্স’কে সিনেমা ফাঁস করার অভিযোগে অনেকবার সাবধান করে দেয়া হয়েছে এবং আদালত থেকেও নির্দেশও দেয়া হয়েছে। কিন্তু কোনো কিছুই যেন তোয়াক্কা করে না তারা।
‘হাউজফুল ৪’ মুক্তির পরপরই ছবিটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন দর্শকসহ সিনেমা বিশ্লেষকরা। কিন্তু তার পরও ছবিটির ব্যবসায় তেমন কোন প্রভাব পারেনি। ফলে ধারণা করা হচ্ছে, সপ্তাহ শেষেই এর আয় ১০০ কোটি ছাড়িয়ে যাবে।
এর আগে মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ১৮.৮১ কোটি রুপি। সেই সাথে মুক্তির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে ছবিটির আয় ছিল যথাক্রমে ১৮, ১৪.২৫ ও ৩৪.২৫কোটি রুপি। যেখানে ছবিটির নির্মাণেই খরচ হয়েছে ১২৫কোটি রুপি।
সাজিদ নাদিওয়াদওয়ালা প্রযোজিত ‘হাউজফুল ৪’ ছবিটিতে অক্ষয় ছাড়া আরো অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, কৃতি শ্যানন, পূজা হেগড়ে, ববি দেওল। ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ সামজি। ইন্ডিয়ান এক্সপ্রেস









