চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-সাকিবের লড়াই দিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএল

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
12:24 অপরাহ্ন 17, নভেম্বর 2016
in স্পোর্টস
A A

ঢাকা পর্বের পর চট্টগ্রামে আজ শুরু হচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্ব। উদ্বোধনী ম্যাচে  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর একটায় তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

তামিম ইকবালদের চিটাগং ভাইকিংস ঢাকায় ভালো করতে পারেনি। চার ম্যাচে এক জয় নিয়ে এখনো তারা পয়েন্ট তালিকার নিচের দিকেই রয়ে গেছে। শীর্ষ চার নিশ্চিত করতে হলে দারুণ একটা ‘কামব্যাক’ প্রয়োজন। নিজেদের হোম ভেন্যু তারা ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা দলের খেলোয়াড় ও দর্শকদের।

অবশ্য ঢাকাও নিজেদের স্থান ধরে রাখার জন্য মরিয়া হয়েই খেলবে চট্টগ্রামে। প্রথম পর্ব শেষে নেট রান রেটে এগিয়ে থাকায় বিপিএলের শীর্ষেই অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস।

বিকেল পৌনে ছয়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে মুশফিকের বরিশাল বুলস। অধিনায়ক মুশফিকুর রহীম ও শাহরিয়ার নাফীসতো দুর্বার ব্যাটিং করছেন। এ দলটিও ৩ ম্যাচ জয়ে ৬ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রাম থেকে ভালো কিছু নিয়েই ঢাকায় ফিরতে চান বরিশাল বুলসের খেলোয়াড়রা।

রংপুর দলটিও ভাল করছে। দলটিকে শুরুতে শক্তিশালী দলের মধ্যে রাখাই হয়নি। অথচ এ দলটিই কিনা ৩ ম্যাচ খেলে ২টিতেই জয় তুলে নিয়েছে।  রংপুরের মূল শক্তি স্পিন আক্রমণ।

চট্টগ্রাম পর্বে মোট ১১টি ম্যাচ হবে। এরমধ্যে স্বাগতিক দল চিটাগাং ভাইকিংসই শুধু চারটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। বাকি সবকটি দল চট্টগ্রামে ৩টি করে ম্যাচ খেলবে। চট্টগ্রাম পর্ব শেষ হবে ২২ নভেম্বর। চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেরদিন আবার ‘ফিরতি লেগ’ও শুরু হয়ে যাবে।

Tags: বিপিএল টি২০ ২০১৬
Previous Post

অল্ট-রাইট নেতাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিলো টুইটার

Next Post

সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো করবেন না

Next Post

সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো করবেন না

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও

ট্রাম্পের কারণে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অভিবাসীরা: নিউইয়র্কের মেয়র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT