চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-সাকিবের ‘পশতু’ টুইট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 13, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ডন

তৃতীয় সংস্করণের আগে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমি তাদের সমর্থকদের সঙ্গে সংযুক্তি বাড়াতে দারুণ একটি উপায় বেছে নিয়েছে। সংযুক্তির সেই সিঁড়ি তাদের আঞ্চলিক ভাষা পশতু। জালমির সেই প্রচারণায় সামিল হয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

পিএসএলের তৃতীয় আসরের জন্য খেলোয়াড়দের নিলাম হয়েছে রোববার। আগের মত আসন্ন আসরেও পেশোয়ার জালমির হয়ে খেলবেন সাকিব ও তামিম। দল নিশ্চিতের পর প্রচারণার অংশ হিসেবে পশতু ভাষায় টুইট করেছেন দুজনেই।

তামিম-সাকিবের মত পশতু ভাষায় টুইট করেছেন জালমি অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ও ইংলিশ পেসার ক্রিস জর্ডান।

টুইটে দলের মালিক জাভেদ আফ্রিদিকে ধন্যবাদ জানিয়েছেন সকলে। পোস্টে পেশওয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদির অফিশিয়াল টুইটারকেও ট্যাগ করেছেন তারা।

পশতুতে সাকিব যা লিখেছেন তার অর্থ করলে দাঁড়ায়, ‘আপনার জন্য হৃদয়গ্রাহী অভিনন্দন (জাভেদ আফ্রিদি), নতুন বাছাইয়ে দলে নেওয়ার জন্য এবং জামলি সমর্থকদেরও। নতুন দল নিয়ে আমি দারুণ উত্তেজনা বোধ করছি। গত আসরেও দলের হয়ে সময়টা বেশ উপভোগ করেছি। ইনশা আল্লাহ আমরা আবারও জিতব। আমি শীঘ্রই পেশোয়ারে আসব।’

শাকিব আল হাসানের টুইট, যেখানে তিনি ক্রিকেটার জাফরিদির প্রশংসা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
সাকিবের টুইট

তামিম ইকবাল লিখেছেন, ‘দলে নেওয়ার জন্য ধন্যবাদ জাভেদ আফ্রিদি। আশা করছি, সমর্থকদের ভাল কিছু উপহার দিতে পারব। সমর্থকরা যদি দোয়া করে তাহলে আমরাই জয়ী হব ইনশা আল্লাহ।’

তামিমের টুইট

পশতু ভাষায় টুইট করে জালমি-সমর্থকদের কাছ থেকে ভালোবাসা আদায় করে নিয়েছেন তামিম-সাকিব। তবে কিছু বাংলাদেশি সমর্থক বাংলা ভাষা ব্যবহার না করে পশতু ব্যবহার করায় ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে টুইটেই এর সমালোচনা করে কড়া মন্তব্য করেছেন।

তবে অনেকে আবার এটাও বলছেন যে, ডেভিড ওয়ার্নার যখন মোস্তাফিজুর রহমানকে নিয়ে বাংলায় টুইট করেন তখন আমরা আনন্দে ফেটে পড়ি। এখন কেন নয়! প্রতিউত্তরে কেউ কেউ বলছেন, দেশটা পাকিস্তান বলেই এখন ওয়ার্নার ইস্যুর মত করে ভাবার বিষয় নয়।

ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইউরোপের ফুটবল ক্লাবগুলোরও বাংলায় টুইট করার নজির রয়েছে। পাল্টা উত্তরে অনেকে মনে করিয়ে দিচ্ছেন সেটাও।

Tags: তামিম ইকবালপেশোয়ার জালমিসাকিব আল হাসান
Previous Post

প্রেমিকা হিসেবে হুমায়ূনের কাছে পাওয়া প্রথম উপহার ছিল মশার স্প্রে

Next Post

কবি আখতার হুসেনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান

Next Post
প্রধানমন্ত্রীর অনুদানে কবি আখতার হুসেনের চিকিৎসার জন্য অর্থ প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি আখতার হুসেনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান

শুল্ক গোয়েন্দার অভিযানে শতাধিক আইফোন জব্দ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুল্ক গোয়েন্দার অভিযানে শতাধিক আইফোন জব্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT