চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-লিটনের সেঞ্চুরিতে রেকর্ডবন্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:58 অপরাহ্ন 06, মার্চ 2020
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা তামিম-লিটনের সেঞ্চুরিতে উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি বিরতিতে ৭ ওভার কমে আসা ম্যাচে জিম্বাবুয়েকে ৩৪২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। সিলেটে তৃতীয় ওয়ানডেতে ৪৩ ওভারে ৩ উইকেটে ৩২২ রান তোলে টাইগাররা। বৃষ্টি আইনে সফরকারীদের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ৩৪২।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটে নেমে শুক্রবার সাবধানী শুরু করে বাংলাদেশ। পাওয়ার প্লেতে তামিম-লিটন তোলেন ১০ ওভারে ৫৩ রান। ধীরে ধীরে হাত খুলতে থাকেন দুজনে।

বাংলাদেশ-৩২২/৩ (৪৩)

রানের গতি বাড়িয়ে দুজনে যখন এগোচ্ছিলেন বড় সংগ্রহের দিকে, ৩৩.২ ওভারের সময় নামে বৃষ্টি। ততক্ষণে উদ্বোধনীতে পৌনে দুইশত রানের জুটি গড়ে ফেলেছেন লিটন দাস ও তামিম ইকবাল। গড়েছেন ওপেনিংয়ে জুটির রেকর্ড।

প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন পথে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলেছেন। ১১৪ বলে ১৩ চারে তিনঅঙ্কে নাম লেখান। ১০২ রানে অপরাজিত থেকে বৃষ্টি বিরতির পর মাঠে আসেন লিটন। ফিরে চালান তাণ্ডব।

ডাবল সেঞ্চুরির আশাও জাগিয়েছিলেন লিটন। শেষপর্যন্ত পারেননি। ১৪৩ বলে ১৬ চার ও ৮ ছক্কায় ফিরেছেন ১৭৬ রান করে। ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ সংগ্রহ। গত ম্যাচে তামিমের ১৫৮ রানকে টপকে গেছেন। গত ম্যাচে তামিমের ৭ ছক্কা ছাড়িয়ে ইনিংসে সর্বোচ্চ ৮ ছক্কার দেশি রেকর্ডও গড়েছেন ডানহাতি ওপেনার।

অন্যপ্রান্তে গত ম্যাচে দেড়শ ছাড়ানো ইনিংস খেলা তামিম ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরির দেখা পেয়েছেন। ৬০ পঞ্চাশ ছুঁয়ে ৯৮ বলে শতক, শেষে ১২৮ রানে অপরাজিত থাকেন। ৭ চার ও ৬ ছক্কায় ১০৯ বলে সাজানো ইনিংস। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি।

প্রথমবার কোনো ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন বাংলাদেশের দুই ওপেনার। তাদের হয়েছে দুই রেকর্ড। উদ্বোধনীতে বিদ্যুৎ-অপির ২১ বছর আগের রেকর্ড ভেঙেছেন তামিম-লিটন জুটি। ১৯৯৯ সালের ২৫ মার্চ, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মেরিল কাপের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭০ রানের ওপেনিং জুটি গড়েছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপি।

দুই দশক আগের রেকর্ড টপকে তামিম-লিটন সিলেটে লিখলেন নতুন ইতিহাস। জিম্বাবুয়ের বিপক্ষেই ওপেনিং জুটিতে ছাড়িয়ে গেলেন সবাইকে। বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনে যোগ করেন ২৯২ রান।

তাতে তামিম-লিটন গড়েছেন ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও। দুজনে বিচ্ছিন্ন হয়েছেন তিনশর কাছে। এর আগে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ২২৪ রানের জুটিটি ছিল টাইগারদের যেকোনো উইকেটে সর্বোচ্চ।

শেষদিকে মাহমুদউল্লাহ ৩ ও অভিষিক্ত আফিফ ৪ বলে ৭ রানে ফেরেন।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক অধ্যায়ের সমাপ্তি টানছেন মাশরাফী বিন মোর্ত্তজা। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫০তম জয়ের সামনেও দাঁড়িয়ে ৩৬ বছর বয়সী মহাতারকা। সেটি ছুঁতে পারলে তিন ওয়ানডের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেই থামবে টাইগাররা।

বৃহস্পতিবার ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেয়ার কথা জানান মাশরাফী। লাল-সবুজদের অধিনায়ক হিসেবে শুক্রবার শেষবার টসে নেমেছিলেন টাইগার ক্রিকেটের বহু সাফল্যের সারথি। তার অধীনে এই ম্যাচের আগ পর্যন্ত ৮৭ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৪৯টিতে। সাফল্যের হার ৫৭.৬৪ শতাংশ।

Tags: তামিমমাশরাফী বিন মোর্ত্তজালিটনলিড স্পোর্টস
Previous Post

টানা পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিও ব্র্যাক

Next Post

বিশ্বের তৃতীয় সেরা জুটি লিটন-তামিমের

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লিটন-তামিমের জুটি উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের তৃতীয় সেরা জুটি লিটন-তামিমের

বন্ধুদের সাথে ক্যালগেরিতে একত্রিত হওয়ার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরিতে ‘বন্ধু’র আবির্ভাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT