চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম ‘নট আউট’ ৩৩৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ইকবাল ক্রিকেট খেলোয়াড়, ব্যাট হাতে, মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০ চারে ট্রিপল সেঞ্চুরি ছুঁয়ে প্রথম ছক্কা মারলেন তামিম ইকবাল। পরে মারলেন আরও দুটি। বাঁহাতি ওপেনার আগ্রাসী মেজাজ অবশ্য দেখাতে পারলেন না বেশিক্ষণ। দলীয় সংগ্রহ সাড়ে পাঁচশ পেরিয়ে যাওয়ায় অধিনায়ক মুমিনুল হক ইনিংস ঘোষণা করতে যে আর সময় নিলেন না। ৩৩৪ রানে অপরাজিত থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজ ছাড়লেন টাইগার তারকা।

বাউন্ডারি দড়ি অতিক্রম করার আগে তামিমের সঙ্গে ক্যামেরাবন্দী হলেন ম্যাচ পরিচালনায় থাকা আম্পায়াররা। এমন মুহূর্তের যে খুব একটা দেখা মেলে না বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে।

২০০৭ সালে ফতুল্লায় বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন রকিবুল হাসান। খেলেছিলেন ৬০৯ বলে ৩১৩ রানের ম্যারাথন ইনিংস।

একযুগ পেরিয়ে রকিবুলের পাশে নাম লিখিয়ে তাকে টপকেও গেলেন তামিম। ট্রিপল সেঞ্চুরির পথে তামিম নাম লিখিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রানের ক্লাবেও।

৪২৬ বলে ৪২ চার ও ৩ ছক্কায় তামিম অপরাজিত থাকেন ৩৩৪ রানে। তার দল ইস্ট জোন ২ উইকেট হারিয়ে করেছে ৫৫৫ রান। ম্যাচের তৃতীয় দিনে প্রথম ইনিংসে লিড তাতে ৩৪২ রানের।

তামিম যখন ২৯৯ রানে অপরাজিত, ড্রেসিংরুম থেকে বেরিয়ে পড়েন সতীর্থরা। মিরপুরে প্রথম ট্রিপল সেঞ্চুরি দেখার আগে নেমে এসেছিল পিনপতন নীরবতা। শুভাগত হোমের বল মিড উইকেটে ঠেলে তামিম পৌঁছে যান মাইলফলকে। ফিল্ডিং দলে থাকা রকিবুল এগিয়ে আসেন তাকে অভিনন্দন জানাতে।

Tags: ট্রিপল সেঞ্চুরিতামিম ইকবালবিসিএল-২০২০লিড স্পোর্টসসেন্ট্রাল জোন-ইস্ট জোন
Previous Post

করোনা ভাইরাসের পরে চীনে এবার নতুন ধরনের বার্ড ফ্লু

Next Post

সেরা নির্মাতা হলেন সৈকত নাসির

Next Post
সেরা নির্মাতা হিসেবে সৈকত নাসিরের পুরস্কার গ্রহণের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা নির্মাতা হলেন সৈকত নাসির

নাইরুজ সিফাত গিরগিটি ছবির নায়িকা হিসেবে সুন্দর পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'গিরগিটি' ছবির নায়িকা নাইরুজ সিফাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT