চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের শতকে শক্ত অবস্থানে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 25, মার্চ 2017
in স্পোর্টস
A A

চার বলের ব্যবধানে সাব্বির-মুশফিককে হারিয়ে যে চাপে পড়েছিল বাংলাদেশ। তামিম ইকবাল শতক হাঁকিয়ে সেখান থেকে দলকে টেনে তুলেছেন। এই প্রতিবেদন লেখার সময় ৪২ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩১।

তামিম এদিন ১২৭ বলে শতকে পৌঁছান। এটি তার ক্যারিয়ারের অষ্টম শতক। এর আগে ২০১৬ সালের অক্টোবরে সেঞ্চুরি করেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ১১৮ রান করেন।

তামিমের সঙ্গে ৯০ রানের জুটি গড়ার পর বিদায় নেন সাব্বির রহমান (৫৬)। অর্ধশতকের পথে শুরুতে সাব্বির স্বাচ্ছন্দ্যে থাকলেও ৪০ পার হওয়ার পর এদিক-ওদিক করতে থাকেন। বারবার সুইপ খেলতে চেষ্টা করেন।

২২তম ওভারের তৃতীয় বলে গুনারত্নের ফুল লেন্থের বলে কাভার ড্রাইভ করতে যেয়ে উপুল থারাঙ্গার হাতে ধরা পড়েন। শর্ট কাভার থেকে দেখার মতো ক্যাচ নেন থারাঙ্গা।

পরের ওভারের প্রথম বলে বিদায় নেন মুশফিকুর রহিম (১)। সান্দাকানের বলে কট এন্ড বোল্ড হয়ে ফিরে যান সাদা পোশাকের অধিনায়ক।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে সৌম্যকে নিয়ে দারুণ সূচনা করেছিলেন তামিম। তবে ২৯ রানের বেশি পার হয়নি উদ্বোধনী জুটি। ফিরে যান সৌম্য।

লাকমলের অফস্টাম্পের বলে শট খেলবো, খেলবো না করতে গিয়ে উইকেটের পেছনে চান্দিমালের হাতে ধরা পড়েন সৌম্য সরকার (১০)।

এরপর সাব্বিরকে নিয়ে হাল ধরেন তামিম। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে দশহাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন দেশসেরা ওপেনার।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
Previous Post

গণহত্যা দিবস: আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সহযোগিতা করবে ভারত

Next Post

মূকাভিনয়ে একাত্তরের ভয়াবহতার চিত্র

Next Post

মূকাভিনয়ে একাত্তরের ভয়াবহতার চিত্র

এখন বোলাররা পারলেই হয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT