চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ফেরা: প্রবাসী মুসলমানরা নিরাপদ তো?

অমৃত মলঙ্গী by অমৃত মলঙ্গী
5:14 অপরাহ্ন 14, জুলাই 2017
in স্পোর্টস
A A

এসেক্স থেকে তামিম ফিরে আসার পর পূর্ব লন্ডনে বসবাসরত মুসলিমদের নিয়ে শঙ্কা প্রকাশ করছে বিশ্বগণমাধ্যম। ডেইলিমেইল তাদের এক প্রতিবেদনে লিখেছে, ‘সত্য যাই হোক না কেন, এই ঘটনা ক্রিকেট এবং পূর্ব লন্ডনে বসবাসরত মুসলিমদের জন্য বড় একটি ধাক্কা।’

ইংলিশ কাউন্টি দল এসেক্সের হয়ে এক ম্যাচ খেলেই ‘ব্যক্তিগত কারণে’ দেশে আসার ঘোষণা দেন তামিম। একদিন বাদে দেশের কয়েকটি গণমাধ্যম দাবি করে সপরিবারে তামিম বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন,  ‘ইংল্যান্ডের রাস্তায় তামিম এবং তার পরিবারকে কয়েকজন ধাওয়া করে। দৌড়ে নিরাপদ আশ্রয়ে গিয়ে বেঁচেছেন তারা। এ ঘটনার পর আতঙ্কিত তামিম রাতেই লন্ডন থেকে স্ত্রী-পুত্র নিয়ে দেশের বিমান ধরেন।’ নাম প্রকাশ না করে এক বিসিবি পরিচালকের বরাত দিয়ে ওই খবর প্রকাশ করে পত্রিকাগুলো।

এরপর তামিম নিজের ফেসবুক পেজে বলেন, ‘ওই খবর সঠিক নয়। শুধুমাত্র ব্যক্তিগত কারণেই আমি দেশে ফিরছি।’

তামিম অস্বীকার করলেও বাংলাদেশি গণমাধ্যমের মতো বিদেশি গণমাধ্যমও রহস্যের গন্ধ খুঁজে পেয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম দাবি করছে, ইংল্যান্ডের রাস্তায় বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তামিম এবং তার পরিবার।

যুক্তরাজ্যের ‘ডেইলি টেলিগ্রাফ’ বিসিবির বরাত দিয়ে জানিয়েছে, ইংল্যান্ডের রাস্তায় তামিমের সঙ্গে অসম্মানজনক কিছু একটা হয়েছে। যেটা বর্ণবাদী আচরণের ভেতর পড়ে। তবে অ্যাসিড আক্রমণের খবরটি ঠিক নয়।

ডেইলিমেইল বলছে, ‘স্টার্টফোর্ডের যে বাসায় তামিম উঠেছিলেন, তার সামনের রাস্তায় এমন একটি ঘটনা ঘটে যা তাকে দেশে ফিরতে বাধ্য করে।’

পত্রিকাটি তাদের প্রতিবেদনে আরও জানায়, ‘একটি রেস্টুরেন্টের পাশে তামিমকে উদ্দেশ্য করে বর্ণবাদী কথাবার্তা বলা হয়। অলিম্পিক পার্কের কাছে ওই ঘটনা ঘটে।’

তাদের দাবি, প্রবাসী মুসলিম বাঙালিদের কথা চিন্তা করে তামিম এবং এসেক্স দুপক্ষই ঘটনাটি চেপে যেতে চেষ্টা করে।

প্রায় এক দশক ধরে ইংল্যান্ডে বসবাসরত এক প্রবাসী বাঙালি ফেসবুকে আলাপকালে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পূর্ব লন্ডনে আমার এক ভাই থাকে। তারা মিডিয়ার মাধ্যমে ঘটনাটি জেনেছে। তাদের সবাইকে সাবধানে থাকতে বলেছি।’

ইংল্যান্ডে সম্প্রতি মুসলমানদের ওপর বর্ণবাদী আচরণ বেড়ে যাচ্ছে। টি-টুয়েন্টি ব্লাস্টে খেলতে যাওয়ার আগে থেকেই তামিম বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন।

‘দ্য নিউইয়র্ক টাইমস’ ১৩ জুলাই ‘হেট ক্রাইম’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, যেসব এলাকায় মসজিদ আছে কিংবা নারীরা হিজাব পরেন, সেখানে এই ঘটনা বেশি ঘটছে। ফেব্রুয়ারিতে একটি বারের পাশে দুই ভারতীয়কে গুলি করা হয়। একজন শ্রীনিবাস কুচিভোতলা। যিনি পরে হাসপাতালে মারা যান। অ্যাডাম পুরিনটন নামের এক ব্যক্তি তাদের গুলি করে। গুলি করতে করতে সে বলছিল, ‘আমার দেশ থেকে তোরা বেরিয়ে যা।’

ছবিতে নিহত শ্রীনিবাস কুচিভোতলার সঙ্গে তার স্ত্রী

গত মাসের ২১ তারিখ জামিল মোক্তার এবং রেশহাম খান নামের দুই চাচাতো ভাইয়ের ওপর ওই পূর্ব লন্ডনে অ্যাসিড ছোড়া হয়। তারা দাবি করেন, মুসলিম হওয়ার কারণেই তাদের ওভাবে আক্রমণ করা হয়। ওই দিন রেশহামের ২১তম জন্মদিন ছিল। হাসপাতালে এখনো তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

ইস্ট হ্যামের এমপি স্টিফেন টিমস এ ধরনের ঘটনাকে ‘বড় অপরাধ’ হিসেবে ব্যাখ্যা করে দ্রুত সমাধানের কথা বলছেন, ‘এটা রীতিমতো বড় অপরাধ। সংসদে আলোচনা হওয়া উচিত। দ্রুততম সময়ের মধ্যে এমন ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। দেশটির পুলিশের পক্ষ থেকে মুসলমানদের আশ্বস্ত করে বলা হচ্ছে, এটা নতুন ধরনের অপরাধ। সিরাজুল ইসলাম নামের এক প্রবাসী এই প্রতিবেদকে বলেন, ‘এমন পরিস্থিতিতে তামিমের ঘটনা সবার চিন্তা বাড়িয়ে দিয়েছে।’

Tags: এসেক্সতামিম ইকবালবর্ণবাদ
Previous Post

রোনালদোর পর্তুগীজ সতীর্থ এখন মেসিরও সতীর্থ

Next Post

সরকারের মন্ত্রী-এমপিরা বন্যাদুর্গত মানুষের পাশে নেই: রিজভী

Next Post
রুহুল কবির রিজভী।ফাইল ছবি

সরকারের মন্ত্রী-এমপিরা বন্যাদুর্গত মানুষের পাশে নেই: রিজভী

নাটমেগ

এবার ক্রিকেটে ‘নাটমেগ’ শটের উত্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT