চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামাকমুক্ত দেশ গড়তে তামাকপণ্যে অধিক করারোপের বিকল্প নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 13, জুলাই 2021
in অর্থনীতি
A A
সিগারেটের ধূমপান উপকারিতা ও ক্ষতি নিয়ে সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

তামাকমুক্ত দেশ গড়তে সকল ধরনের তামাকপণ্যের সহজলভ্যতা কমানো দরকার। আর এ জন্য কার্যকরভাবে করারোপের মাধ্যমে তামাকপণ্যের মূল্য বৃদ্ধির কোনো বিকল্প নেই। একই সাথে প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ-এর জন্য একটি কার্যকর রোড ম্যাপ তৈরি করতে হবে।

মঙ্গলবার গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে “বাজেট ২০২১-২২-এ তামাকপণ্যে কর: মাননীয় সংসদ সদস্যদের ভাবনা” শীর্ষক অনলাইন বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন জাতীয় সংসদের ১১ জন সংসদ সদস্য।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং উন্নয়ন সমন্বয়ের সভাপতি ড. আতিউর রহমানের সভাপতিত্বে গোলটেবিলে অংশগ্রহণকারি সংসদ সদস্যরা হলেন- ফজলে হোসেন বাদশা এমপি, মো. সাইফুজ্জামান শিখর এমপি, শিরীন আখতার, এমপি, নাজমা আকতার এমপি, মো. সাহিদুজ্জামান এমপি, শামসুন নাহার এমপি, এম এ মতিন এমপি, আব্দুল মান্নান, এমপি, অপরাজিতা হক এমপি, মো. নুরুল ইসলাম তালুকদার এমপি, এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।

স্বাগত বক্তব্য রাখেন সিটিএফকের (ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি-কিডস) লিড পলিসি অ্যাডভাইজার মো. মো. মোস্তাফিজুর রহমান। গোলটেবিল সঞ্চালনা করেন উন্নয়ন সমন্বয়ের সমন্বয়কারী জাহিদ রহমান। সভায় সংসদ সদস্যরা ছাড়াও বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

গোলটেবিলে ড. আতিউর রহমান বলেন, তামাকপণ্যে কার্যকর করারোপই যে তামাক ব্যবহার কমিয়ে আনার সবচেয়ে কার্যকর পদ্ধতি তা প্রমাণিত। ফিলিপাইন, গাম্বিয়া, শ্রীলঙ্কা, কলম্বিয়া ও ওমানে যথাযথ করারোপের মাধ্যমে একদিকে তামাক ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনা গেছে, পাশাপাশি তামাক বিক্রি থেকে আদায়কৃত করও বেড়েছে। বাংলাদেশেও গবেষণা-নির্ভর এডভোকেসি কার্যক্রমে সকল অংশীজনকে সঠিকভাবে যুক্ত করতে পারলে তামাকপণ্যে কার্যকর করারোপ সম্ভব বলে তিনি মনে করেন।

গোলটেবিলে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে সমস্ত ধরনের তামাকপণ্য বিক্রি বন্ধ করতে হবে। সংসদ সদস্য শিরীন আখতার বলেন, কৃষি ও কৃষককে সহায়তা করার জন্য সরকারের যে সমস্ত ইতিবাচক উদ্যোগ আছে তামাক চাষে যেন সেগুলো না দেয়া হয়।

এম এ মতিন এমপি বলেন, তামাক নিয়ন্ত্রণে আরও সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তামাক চাষীদের নিবন্ধনের আওতায় আনতে হবে।

মাগুরা ০১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান, এমপি বলেন-তামাকে কর বিষয়ে সোচ্চার সংসদ সদস্যদের ককাস গঠন করে জাতীয় রাজস্ব বোর্ডের ওপর যথাযথ করারোপের জন্য চাপ সৃষ্টি করা যেতে পারে।

উন্নয়ন সমন্বয়ের পক্ষে সংসদ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থাটির জ্যেষ্ঠ প্রকল্প পরিচালক শাহীন উল আলম।

Tags: উন্নয়ন সমন্বয়
Previous Post

রপ্তানি বাণিজ্যের সুরক্ষা ও অর্থপাচার রোধে নতুন নির্দেশনা

Next Post

ঈদের পর দুই সপ্তাহ বন্ধ থাকবে শিল্পকারখানা

Next Post
শিল্পকারখানা বন্ধের ঘোষণা নিয়ে আলোচনা করছেন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের পর দুই সপ্তাহ বন্ধ থাকবে শিল্পকারখানা

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক পোস্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT