চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপসের প্রয়াণ: শেষটা মর্মান্তিক, কাঁদছে টালিউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি, বিভিন্ন পেশার মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ জীবনটা ভাল কাটেনি পশ্চিম বাংলা চলচ্চিত্রে এক সময়ের ‘তুরুপের তাস’ তাপস পালের। এরপর পর্দা থেকে বিধানসভা, সংসদ হয়ে ভুবনেশ্বরের বন্দিজীবন। রোজভ্যালি কেলেঙ্কারি কাণ্ডে গ্রেপ্তার, রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব, ছিটকে যাওয়া। শেষটা ছিলো এমন মর্মান্তিক! তবু তাঁর প্রয়াণে কাঁদছে টালিউড! 

মঙ্গলবার ভোর সাড়ে তিনটা নাগাদ মুম্বাইয়ের একটি হাসপাতালে জীবনাবসান হয় কলকাতার বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা তাপস পালের। তার মৃত্যুতে টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা রঞ্জিত মল্লিক, বুদ্ধদেব দাশগুপ্ত, দেবশ্রী, অপর্ণা সেন, চিরঞ্জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জিৎ, নুসরাত জাহান,  চিরঞ্জিৎ চক্রবর্তীসহ অনেকেই শোকবার্তা জানিয়েছেন।

তাপসের সঙ্গে বহু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন প্রবীন অভিনেতা রঞ্জিত মল্লিক। তাদের অভিনীত সবচেয়ে আলোচিত ছবি ‘গুরুদক্ষিণা’। তাপস পালের প্রয়াণে রঞ্জিত মল্লিক শোক প্রকাশ করে বলেন, ‘বড়ই অসময়ে চলে গেল। ও আমার ভাইয়ের মত ছিল।’

তাপস পালের সঙ্গে একাধিক ছবি করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। তাপস পালের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তিনি। চিরঞ্জিৎ বলেছেন, ‘এক ভাইকে হারালাম। পরপর ভাল ছবি করেছে ও। দাদার কীর্তি, সাহেব… ওর ছবিগুলো ভোলা যায় না। কিন্তু শেষের দিকে ও হারিয়ে গেল। রাজনৈতিক একটা বক্তব্যের জন্য আড়ালে চলে গেল। খুব ভুগেছে ও। শেষে এমন পরিণতি হয়েছিল, চোখে দেখা যায় না। এত উজ্জ্বল ছেলে, হারিয়ে গেল। ওর জন্য আমিও কষ্ট পেতাম খুব। আজ ওর মৃত্যু সংবাদ পেলাম। কিন্তু দেহ চলে গেলেও ওর আত্মা থেকে যাবে। খুব খারাপ লাগছে আমার।’

অভিনেতা-পরিচালক অপর্ণা সেনও শোকপ্রকাশ করে বলেছেন, ‘রাজনীতিতে যোগ দানের ফলে আমরা আগেই অভিনেতা তাপস পালকে হারিয়েছিলাম। এবার তিনি সব ছেড়ে চলে গেলেন। তবে, তার কাজের মধ্যে দিয়ে তিনি মানুষের হৃদয়ে থাকবেন। তাপস পালের পরিবারকে আমি সমবেদনা জানাই।’

টুইটারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ‘তাপস পালের প্রয়াণে বাংলা সিনেমা শিল্পের অতুলনীয় ক্ষতি হল।’

বহু সিনেমায় তাপস পালের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন দেবশ্রী রায়। স্মৃতিচারণা করতে গিয়ে কান্না ভেজা গলায় তিনি বলেন, ‘বিশ্বাস করতে পারছি না। উনি আমার পরিবারেরই একজনের মতোই ছিলেন।’

অভিনেতা জিৎ টুইটারে লিখেছেন, ‘তাপস পালের প্রয়াণের খবরে শোকাহত এবং হতভম্ব। পরিবারের জন্য সমবেদনা।’

তাপস পালের মৃত্যুর খবর শুনে টুইটারে দেব লিখেছেন, ‘তাপস দা’র কথা শুনে খারাপ লাগছে… তার আত্মা শান্তি পাক… বাংলা ছবিতে তার অবদান সবসময়ে মনে করা হবে।’

পরিচালক অরিন্দম শীল টুইট করেছেন, ‘বহু স্মৃতি মনে পড়ছে। বাংলা চলচ্চিত্র জগত সবসময় তাপস পালকে মনে রাখবে।’

পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত বলেন, ‘অসাধারণ অভিনেতা ছিলেন তাপস পাল। কিন্তু দুঃখের বিষয় টালিগঞ্জ তার অভিনয় প্রতিভার মূল্যায়ন করতে পারল না।’

অভিনেত্রী নুসরাত জাহান লিখেন, সুপারস্টার ও দারুণ এক অভিনেতাকে হারালাম ৷ সুযোগ পেয়েছিলাম ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করার ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি।

দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন তাপস পাল। কথা বলা ও চলা–ফেরায় সমস্যা ছিল। ১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ৬ ফেব্রুয়ারি লাইফ সাপোর্ট থেকে বের করা হয়। সোমবার রাতে আবার অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। মঙ্গলবার ভোররাতে মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাপস পালের। তার বয়স হয়েছিল ৬১ বছর।

২২ বছর বয়সে মুক্তি পায় তাপস পালের প্রথম ছবি ‘দাদার কীর্তি’। এরপর একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘পারাবত প্রিয়া’, ‘ভালোবাসা ভালোবাসা’। ‘সাহেব’ ছবির জন্য তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন।

বাংলার পাশাপাশি তাপস পাল অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছিলেন ‘অবোধ’ ছবিতে।

Tags: অপর্ণা সেনঋতুপর্ণা সেনগুপ্তচিরঞ্জিৎচিরঞ্জিৎ চক্রবর্তীজিৎতাপস পালদেবদেবশ্রীবুদ্ধদেব দাশগুপ্তরঞ্জিত মল্লিকলিড বিনোদন
Previous Post

করোনার পরীক্ষা শুধু আইইডিসিআরে

Next Post

খালেদার প্যারোল নিয়ে কোনো আলোচনাই হয়নি: ফখরুল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদার প্যারোল নিয়ে কোনো আলোচনাই হয়নি: ফখরুল

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, ধোঁয়ায় ঢাকা পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী স্পিনার শাহাদাতের ঘূর্ণিতে ধুঁকছে জিম্বাবুয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT