চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাদের স্মৃতিতে হুমায়ূনের সাহিত্য ও চলচ্চিত্রের গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 13, নভেম্বর 2018
in বিনোদন
A A

হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন আজ ১৩ নভেম্বর। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। এই কিংবদন্তির জন্মদিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে চ্যানেল আই প্রাঙ্গণের চেতনা চত্বরে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হল ‘হুমায়ূন মেলা’। অভিনেতা, মঞ্চ নির্দেশক, নির্মাতার মধ্যে অনেকেই এসেছিলেন এই মেলায়।

১১টা ৫ মিনিটে শুরু হওয়া এই মেলায় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি বলেন, হুমায়ূন যেমন বাংলা সাহিত্যের সম্পদ ঠিক তেমনি নাটক, গান, চিত্রশিল্প ও চলচ্চিত্রেও তার অবদান গুরুত্বপূর্ণ। চ্যানেল আই প্রতি বছরের এই বিশেষ দিনটিতে তাকে স্মরণ করে আসছে, সামনেও তার সৃষ্টির মাধ্যমে তাকে আমরা এভাবেই স্মরণ করবো।

‘হুমায়ূন মেলা’য় দেয়া বক্তব্যে নাট্য নির্দেশক ও গুণী অভিনেতা রামেন্দু মজুমদার বলেন, ‘হুমায়ূন আহমেদ গল্প বলার জাদু জানতেন। ধারাবাহিক তৈরি করার সময় কীভাবে সিচুয়েশন তৈরি করতে হয়, সেটাও তিনি ভালো জানতেন। তিনি নিজস্ব পাঠক তৈরি করতে পেরেছিলেন। হুমায়ূনের জয় হোক।’

এদিকে নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, হুমায়ূন আহমেদকে নিয়ে উদযাপন হয় তার লেখনি শক্তির জন্য। হুমায়ূন আহমেদ আমাদের সামনে যে চরিত্রগুলো দাঁড় করিয়েছেন, সেটা হিমু হতে পারে, মিসির আলি হতে পারে, বাকের হতে পারে, সেই চরিত্রগুলো একটি চেনা এবং অচেনা জগত তৈরি করেছিল। মানুষ যে ভাষায় কথা বলে, সে ভাষার ব্যবহারের কারণে তিনি সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন। সম্ভবত তিনিই একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতার পরে সাধারণ মানুষের মাঝে পাঠ অভ্যাস গড়ে তুলেছিলেন। এই পাঠ অভ্যাস প্রায় ছিল না বললেই চলে। মধ্যবিত্তের মধ্যে সীমাবদ্ধ ছিল, হুমায়ুনের কারণে সেটা নিম্নবিত্ত ও উচ্চবিত্ত সর্বগ্রাসী হুমায়ুন হয়ে উঠলো।

১১টা ৫ মিনিটে শুরু হয় ‘আনোয়ার সিমেন্ট-চ্যানেল আই হুমায়ূন মেলা’র অনুষ্ঠান। বিভিন্ন অঙ্গনের হুমায়ূন ভক্ত ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন মেলায়। হলুদ বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয় হুমায়ূন মেলার। মেলা প্রাঙ্গণে এসময়ে হলুদ পাঞ্জাবী আর নীল শাড়ি পরে উপস্থিত ছিলেন অসংখ্য হিমু ও রূপা। বিভিন্ন অঙ্গনের হুমায়ূন ভক্ত ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন হুমায়ূন মেলায়।

Tags: রামেন্দু মজুমদারলিড বিনোদনহুমায়ূন আহমেদ
Previous Post

সাকিব-এনামুলের কীর্তির পাশে তাইজুল

Next Post

জিয়া পরিবার কি ‘মাইনাস’?

Next Post

জিয়া পরিবার কি ‘মাইনাস’?

স্বস্তির বিকেলে কিছুটা আক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT