চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাদের কথা বলছি, যারা হবেন দুই বড় দলের প্রার্থী

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:58 অপরাহ্ন 07, এপ্রিল 2018
in সম্পাদকীয়
A A
গাজীপুর সিটি নির্বাচন

জাতীয় নির্বাচনের আগে আশার বার্তা নিয়ে এসেছে দুই সিটি কর্পোরেশনের নির্বাচনী আমেজ। ইতোমধ্যে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ই মে দুই সিটিতে ভোট হবে। এই দুই সিটিতে ভোটযুদ্ধে অংশ নিচ্ছে বড় দুই দল। জাতীয় নির্বাচনের আগে এটা অবশ্যই ভালো খবর। তবে আশার আলো কিছুটা দেখা গেলেও ইতোমধ্যে অভিযোগ উঠেছে বড় দুই দলের সম্ভাব্য মেয়র প্রার্থীরা নিজের শক্তি দেখানোর প্রতিযোগিতায় নেমেছেন। চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, ‌‌‘প্রার্থীদের অনেকে নির্বাচনী আইনের তোয়াক্কা করছেন না। নির্বাচনী আইন এবং নির্বাচন কমিশনের নির্দেশকে পরোয়া না করেই নগরীজুড়ে তারা টানাচ্ছেন বাহারি পোস্টার আর বিলবোর্ড।’ প্রশাসনের পাশাপাশি এটা নিয়ন্ত্রণ করতে হবে রাজনৈতিক দলগুলোকেই। জনগণের জন্য যদি রাজনীতি আর নির্বাচন হয় তবে জনভোগান্তির কোনো কারণ তাদের কাছে কাম্য নয়। স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকজন নেতা দলের মনোনয়ন পেতে কেন্দ্রীয় পর্যায়ে চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন। রোববার সন্ধ্যায় বড় দুই ’দলের প্রার্থী চূড়ান্ত করার সভা। আমরা আশা করি, দলের পাশাপাশি সর্বোপরি সাধারণ মানুষের কাছে যারা জনপ্রিয়, মানুষের জন্য যারা প্রকৃতপক্ষে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ; তাদেরকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনের আগে গাজীপুর ও খুলনা সিটির নির্বাচনকে প্রায় সব দলই মাঠের পরীক্ষা হিসেবে দেখবে। এই প্রতিযোগিতা যেন হানাহানিতে রূপ না নেয়। আমরা দেখেছি, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা মামলা-হামলার কারণে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারেননি। এ বিষয়ে সরকারকে উদারতার পরিচয় দিতে হবে। বিরোধীপক্ষের কেউ জনগণের ভোটে নির্বাচিত হলেও তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এর অন্য কোনো বিকল্প নেই।

Tags: সম্পাদকীয়
Previous Post

‘গৌতম ঘোষের সামনে যেতে পারাই আমার জীবনের বড় প্রাপ্তি’

Next Post

মোস্তাফিজে আস্থা রেখেই নেমেছে মুম্বাই

Next Post
ইন্ডিয়ান্সের অনুশীলনে ভারতীয় সতীর্থ বুমরাহর সঙ্গে মোস্তাফিজ

মোস্তাফিজে আস্থা রেখেই নেমেছে মুম্বাই

চট্টগ্রামের রনিকে নিয়ে বিতর্ক কেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT