চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইজুলের ‘সেঞ্চুরি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 পূর্বাহ্ন 05, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে স্পিনারদের ওপরই ভরসা রেখেছে বাংলাদেশ। একাদশে কোনো পেসার না রেখে চার স্পিনার নিয়ে নেমেছে তারা। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশ একাদশে স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। যার মধ্যে অন্যতম ভরসার নাম তাইজুল।

আফগানিস্তান: ৩৪/১ (২১)

আস্থার প্রতিদানও দিলেন তাইজুল। একইসঙ্গে বল হাতে উইকেটের সেঞ্চুরি করে ফেললেন এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেয়ার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটে ১০০ উইকেটের মালিক বনে যান তাইজুল। ক্যারিয়ারের ২৫তম টেস্টে উইকেটের ‘সেঞ্চুরি’ পূর্ণ করলেন তিনি। যা বাংলাদেশের পক্ষে দ্রুততম। টাইগারদের দ্বিতীয় সাফল্যটিও এসেছে তার হাত ধরে।

কিংসটন থেকে চট্টগ্রাম, তাইজুলের জন্য কতই না মিলের। সঙ্গে সেপ্টেম্বরের ৫ পাঁচ তারিখটাও। মজার ব্যাপার হল সেপ্টেম্বরের ৫ তারিখ যেন তাইজুলের জীবনে সৌভাগ্যের দিন। ২০১৪’র ৫ সেপ্টেম্বরই সাদা পোশাকে অভিষেক হয়েছিল তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্টের প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। আরেক ৫ সেপ্টেম্বর তুলে নিলেন টেস্টের শততম উইকেট।

ইসানুল্লাহ জানাতকে সরাসরি বোল্ড করে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। স্টাম্পের বেশ দূরে বল পিচ করে টার্ন করান তাইজুল। সেই বল সামনের পায়ে না খেলে পেছনের পায়ে খেলতে যান ইসানুল্লাহ। কিন্তু বল তার ব্যাটে না লেগে সরাসরি আঘাত হানে মিডল ও অফস্টাম্পে।

তাইজুলের আগে টেস্টে বাংলাদেশের হয়ে ১০০ বা তার বেশি উইকেট নিয়েছেন মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসান। ৩৩ টেস্ট খেলে বাংলাদেশের পক্ষে প্রথম ১০০ উইকেট নিয়েছিলেন রফিক। আর ২৮তম টেস্টে উইকেটে সেঞ্চুরি করা সাকিব এই টেস্টের আগে ৫৫ ম্যাচে ২০৫ উইকেট নিয়েছেন। টেস্টে ২০০ উইকেট নেয়া বাংলাদেশের একমাত্র প্রতিনিধিও সাকিব আল হাসান।

ইনিংসের ১২.২ ওভার ও দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যেই অন্তত এক বা তার বেশি ওভার করে বল করেছেন বাংলাদেশের চার স্পিনারের সবাই।

পরে বাংলাদেশ আরও একটি সাফল্য এনে দেন তাইজুল। ইহসানউল্লাহ জানাতের পর আরেক আফগান ওপেনার ইব্রাহীম জানাতকেও ফেরান তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচে ২১ রানে থাকা জাদরানকে বিদায় করেন তাইজুল।

Tags: তাইজুল ইসলামলিড স্পোর্টস
Previous Post

কলা বোঝাই ট্রাক পড়ল রড বোঝাই ট্রাকের ওপর

Next Post

‘নতুন আলিয়া’ অনন্যা পান্ডে!

Next Post

'নতুন আলিয়া' অনন্যা পান্ডে!

'দারাজ গুপ্তধন'-এ তারার হাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT