চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিভি ক্যামেরার সামনেই দুই নারী সংসদ সদস্যের মারামারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 14, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A
তাইওয়ান-পার্লামেন্ট

তাইওয়ান পার্লামেন্টে একটি বিতর্ক অধিবেশনের জের ধরে অধিবেশন চলাকালেই দুই নারী এমপি প্রথম ঝগড়া, তারপর হাতাহাতি এবং শেষে পুরোদস্তুর মারামারিতে লিপ্ত হন। তখন রাষ্ট্রীয় টেলিভিশনে অধিবেশনের সরাসরি সম্প্রচার হচ্ছিল।

স্থানীয় সময় বৃহস্পতিবার সংসদ অধিবেশনে অবকাঠামোগত সংস্কার ইস্যুতে বিতর্ক চলাকালে রাষ্ট্রপতি সাই ইং-ওয়েনের প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেন বিরোধী দল কুয়োমিনটাং (কেএমটি)-এর এমপিরা।

ওই সময় সরকারি দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি)-এর আইনপ্রণেতা চিউ য়ি-য়িং (৪৬) আসন ছেড়ে উঠে প্রতিবাদরত এমপিদের কাছে গিয়ে তর্ক শুরু করেন। কেএমটি’র এমপি সু শু-হুয়া (৪১) একইভাবে তর্কের জবাব দিতে শুরু করেন।

দুই নারীর তর্ক-বিতর্ক এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তিতে রূপ নেয়।শু-হুয়া এক পর্যায়ে চিউয়ের গালে চড়ও কষে দেন। দুই দলের অন্যান্য এমপি এবং উপস্থিত নিরাপত্তাকর্মীরা টেনে মারপিটরত এমপিদের আলাদা করার চেষ্টা করেন।তাইওয়ান-পার্লামেন্ট

ডেইলি মেইল জানায়, ওই অবস্থায় অধিবেশন প্রধান সু চিয়া-চিউয়ান বারবার সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানাতে থাকেন। তাকে চিৎকার করে বলতে শোনা যায়: ‘সবাই কিন্তু দেখছে।’

তাইওয়ান সরকারের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন কাজে ৪২০ বিলিয়ন টাইওয়ানিজ ডলার বা ১ লাখ ১২ হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব দেয়া হলেই কেমএমটি’র মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। তাদের দাবি, ডিপিপি’র প্রতি রাজনৈতিকভাবে বিশ্বস্ত শহর এবং অঞ্চলগুলোতেই কেবল এই উন্নয়ন হতে যাচ্ছে। এই তর্ক-বিতর্কের জের ধরেই ওই দুই নারী এমপির মধ্যে মারামারির ঘটনা ঘটে।তাইওয়ান-পার্লামেন্ট

এ ঘটনার পর অধিবেশন মুলতবি করে দেয়া হয়। কিন্তু ততক্ষণে পুরো দেশজুড়ে মারপিটের এ ঘটনা সবাই দেখে ফেলেছে। খবরের শিরোনাম হয়েই ঘুরতে থাকে পার্লামেন্টের ঘটনাটি সারাদিন।

চিউ স্থানীয় গণমাধ্যমের সামনে অভিযোগ করেন, শু-হুয়া এবং কেএমটি’র আরেক নারী এমপি তাকে আঘাত করেছেন এবং এর মধ্য দিয়ে বিরোধী দল সহিংসতাকে প্রশ্রয় দিয়েছে।

অন্যদিকে সু শু-হুয়া বলেছেন, তিনি নিজ আচরণের জন্য দুঃখিত। কিন্তু ব্যক্তিগতভাবে এজন্য চিউয়ের কাছে ক্ষমা চাইবেন না। কারণ তিনি মনে করেন, চিউকে তিনি কোনোভাবে অসম্মান করেননি।

Tags: তাইওয়ান
Previous Post

চিকুনগুনিয়া নিয়ে খালেদা জিয়ার টুইট

Next Post

হাসিনা-সিরিসেনা বৈঠকে ১টি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই

Next Post

হাসিনা-সিরিসেনা বৈঠকে ১টি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই

রোনালদোর প্রমোদতরীতে ট্যাক্স কর্মকর্তাদের হানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT