চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাঁর গানের জন্য আমার বহু ছবি সুপার ডুপার হিট হয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 07, জুলাই 2020
in বিনোদন
A A
বাংলাদেশি গায়কদের ছবি, জনপ্রিয় শিল্পীরা, সংগীতপ্রেমীদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭৭ সালে আমি চলচ্চিত্রে এসেছি। ৮৩ সাল পর্যন্ত অনেক ছবি করেছি কিন্তু সেভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারিনি। তারপর আমার অভিনীত প্রথম জনপ্রিয় ছবি ছিল ‘আঁখি মিলন’। ওই ছবির একটি গান ছিল ‘আমার গরুর গাড়িতে’। এই গানটির জন্য ছবিটি সুপার ডুপার হিট হয়। আর এই গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর। তার কণ্ঠের সঙ্গে আমার অভিনয় কেন জানি দর্শক খুব পছন্দ করতো। ওইগানের পর থেকেই আমি আমার ক্যারিয়ারের উন্নতিটা অনুভব করতে থাকি।

‘আমার গরুর গাড়িতে’ গানটির পর আমার প্রায় সব ছবিতে তার গান থাকতো। বিশেষ করে ১৯৮৮ ‘ভেজা চোখ’ নামে একটা ছবিতে তার অনেকগুলো গান ছিল এবং ওই ছবিটা গানের কারণে বেশি ব্যবসা করে, পরবর্তীতে বলিউডেও ছবিটি রিমেক করে। শুধু কি তাই, আমার ক্যারিয়ারের মাইলফলক ছবি ‘বেদের মেয়ে জোসনা’র নাম গানটিও তো ছিলো তার কণ্ঠে। সেসময় কী যে জনপ্রিয়তা পেয়েছিলো গানটি! আসলে তাঁর গানের জন্য আমার বহু ছবি সুপার ডুপার হিট হয়েছে।

১৯৮৯ সালের সেপ্টেম্বরে একবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সিঙ্গাপুর যাই। আমার অবস্থা এত খারাপ ছিল তো জানতামই না যে আমি আবার বেঁচে ফিরব। আমার স্পষ্ট মনে আছে, তখন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে গান করেছিলাম ‘জীবনের গল্প আছে বাকি অল্প’।

এন্ড্রু কিশোরের জন্ম ১৯৫৫ সালে এবং আমার জন্ম ১৯৫৬ সালে। সুতরাং আমাদের বয়সের অনেক বেশি পার্থক্য রয়েছে এমনটা নয়। ওনার চলে যাওয়াটা দ্রুত হয়ে গেল। বেঁচে থাকলে উনি আমাদের আরও গান উপহার দিতেন।

স্মৃতিচারণ: ইলিয়াস কাঞ্চন, অভিনেতা

Tags: ইলিয়াস কাঞ্চনএন্ড্রু কিশোরবেদের মেয়ে জোসনালিড বিনোদন
Previous Post

ধোনির জন্মদিনে কথা রাখলেন ব্রাভো

Next Post

করোনাভাইরাস: পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে নতুন করে লকডাউন

Next Post
লকডাউন চেইন ও লক দিয়ে সুরক্ষিত, করোনাভাইরাসের কারণে পশ্চিমবঙ্গে লকডাউন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে নতুন করে লকডাউন

ছবি: আরিফ আহমেদ

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন প্রবীর মিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT