চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরেসের জার্সি থেকে বার্সার লোগোই উধাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপা লিগে নাপোলির বিপক্ষে বার্সার ১-১ গোলে ড্র ছাপিয়ে আলোচনার টেবিলে ফেররান তরেসের জার্সি-কাণ্ড। ম্যাচের প্রথমার্ধে সব ঠিকঠাক থাকলেও দ্বিতীয়ার্ধে নামার পর জার্সিতে স্পন্সর নাইকি ও ক্লাব বার্সার অফিসিয়াল লোগোই ছিল না তরেসের। যা এখন টক অব দ্য টাউন!

ম্যাচের দ্বিতীয়ার্ধে তরেসের জার্সিতে বার্সার লোগো নেই, যা নজর এড়ায়নি কারোরই। বার্সা তরেসের জার্সি বিষয়ে পরিষ্কার কিছু না জানালেও যোগাযোগ মাধ্যমে নেমেছে প্রতিক্রিয়ার ঢল।

একজন দর্শক রসিকতা করে লিখেছেন, ‘মেসি বার্সাকে এতটাই ভেঙে দিয়ে গেছে যে, বার্সা এখন তরেসের জার্সিতে দলের লোগোও বহন করতে পারছে না! এটি দেখে বার্সার জন্য খারাপ লাগছে।’

অন্য একজন লিখেছেন, ‘তরেসকে একটি বৈধ জার্সি দেয়ার সামর্থ্যও নেই বার্সার!’

সমর্থকরা এমনও বলে বসছেন, ‘তরেসের জার্সি দেখে মনে হচ্ছে এটি লা রাম্বলার নিচ থেকে কেনা হয়েছে ও পরে ৪০ ডিগ্রি তাপমাত্রায় ধোয়ার পর জার্সি থেকে লোগো ওঠে গেছে।’

ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়লেও শেষে তরেসকে কান্না করতে দেখা গেছে। সদ্যই ম্যানসিটি থেকে বার্সায় এসে জাভিকে হতাশা উপহার দিয়েছেন ২১ বর্ষী স্প্যানিশ ফরোয়ার্ড। অন্তত তিনটি গোল করার সহজ সুযোগ নষ্ট করেছেন।

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে গোলের দেখা পাচ্ছিল না জাভির দল। উল্টো ২৯ মিনিটে পাল্টা আক্রমণে পোলিশ মিডফিল্ডার পিওর্ট জিলিনস্কি পরীক্ষায় ফেলেন বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে। প্রথম চেষ্টায় স্টেগেন সেটি ঠেকিয়ে দেন। কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে শট নিয়ে বল জালে জড়িয়ে নাপোলিকে উল্লাসে মাতান জিলিনস্কি।

পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে নেমে ৫৯ মিনিটে বিতর্কিত পেনাল্টি পায় তারা। স্পটকিকে সমতা ফেরান তরেস। শেষপর্যন্ত আরেকটি গোল না এলে সান্ত্বনার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জাভিকে।

Tags: ইউরোপা লিগজাভিতরেসনাপোলিবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

স্যাটেলাইট ছবিতে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড

Next Post

রাবিতে শিক্ষক দিবস পালিত

Next Post
শিক্ষক দিবস ২০২২ উপলক্ষে রাবি শিক্ষকদের মানববন্ধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে শিক্ষক দিবস পালিত

এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রতীক, ক্রিকেট খেলোয়াড়ের silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণবাদী মন্তব্য: এসেক্সের বিরুদ্ধে তদন্তে ব্যর্থতার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT