চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণীদের পছন্দ ডাবল বা ট্রিপল লেয়ারিং পোশাক

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
10:12 পূর্বাহ্ন 15, জুন 2017
in লাইফস্টাইল
A A
ঈদের পোশাক

ঈদের পোশাক

মার্কেট রমরমা। সবার হাতেই শপিং ব্যাগ। এর মাঝেই এই দোকান, ওই দোকান ঘুরছেন সুমনা। উদ্দেশ্য একটাই, মার্কেটের সেরা পোশাকটা ঘরে নিয়ে যাওয়া চাই। কেমন পোশাক কিনবেন জিজ্ঞেস করতেই মিষ্টি হেসে বললেন, ‘একটু ভিন্ন কিছু খুজছি।’

গ্রীষ্মের উষ্ণ আবহাওয়া মাথায় রেখে এই ঈদে আরামদায়ক পোশাকের পসরা সাজিয়েছে দেশীয় ফ্যাশন হাউজগুলো। তরুণীদের পোশাকে চলছে নানান রকম বৈচিত্র্যময় ডিজাইন। উজ্জ্বল রংগুলোর প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে এবার। সিলয়েট-এ ডাবল বা ট্রিপল লেয়ারিং, এসেমেট্রিক হেমলাইনসহ নানারকম ডিটেলিং ব্যবহার হয়েছে এবারের পোশাকগুলোতে। বিশেষ করে পোশাকের নিচের ঘের বেশ বড় রাখা হচ্ছে। পোশাকের ওপরে লম্বা কোটি পরার প্রচলন গত বারের মত এবারও আছে। হাতায় বেল স্লিভ পছন্দ করছেন অনেকেই।

পাজামার ক্ষেত্রে এবারও চলছে পালাজ্জো। তবে এবার সাথে যোগ হয়েছে ‘সিগারেট প্যান্ট।’ বিশেষ ধরণের এই স্ট্রেট কাটের প্যান্ট তরুণীরা পরছেন কুর্তা কিংবা কামিজের সাথে। এছাড়াও এবার কেপ চলছে ফ্যাশনে। ওয়েস্টার্ন পোশাকের সাথে তো বটেই, ঈদে গাউন এবং কামিজের সাথেও কেপ পরবেন অনেকেই।

এমব্রয়ডারি, হাতের সেলাই, বিডস্ ও সিকোয়েন্সের প্রয়োগ, ফ্লক প্রিন্ট এবারের পোশাকগুলোতে নতুন ভাবে নতুন মাত্রায় ব্যবহৃত হয়েছে। পিয়র সিল্ক, কটন, জর্জেট, মসলিন, ডিসকস ইত্যাদি কাপড়ের ব্যবহার হয়েছে এবারের ঈদ পোশাকগুলোতে। বেশ কয়েকটি ফ্যাশন হাউজ মুঘল স্থাপত্যকে পোশাকে তুলে এনেছে। একটু জমকালো এই পোশাকগুলো ক্রেতাদের নজর কেড়ে নিয়েছে বেশ সহজেই।

এবার ঈদে দেশীয় পোশাকের চাহিদা বাড়লেও নিউমার্কেট কিংবা মৌচাক মার্কেটে গেলে দেখা যায় কিছুটা ভিন্ন চিত্র। ‘বাহুবলী’ কামিজে সয়লাব হয়ে গেছে দোকানগুলো। এছাড়াও বিভিন্ন ভারতীয় সিরিয়ালের নামের ট্যাগ লাগিয়ে রাখা হয়েছে পোশাকগুলোতে। জমকালো এই পোশাকগুলো বেশির ভাগই ভারতীয়। এই পোশাকগুলো কেনার জন্যও মার্কেটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে ক্রেতাদের।

এমব্রয়ডারি, হাতের সেলাই, বিডস্ ও সিকোয়েন্সের প্রয়োগ, ফ্লক প্রিন্ট এবারের পোশাকগুলোতে নতুনভাবে নতুন মাত্রায় ব্যবহৃত হয়েছে। পোশাক- লা রিভ
পাজামার ক্ষেত্রে এবারও চলছে পালাজ্জো। পোশাক- লা রিভ
সিলয়েট-এ ডাবল বা ট্রিপল লেয়ারিং, এসেমেট্রিক হেমলাইনসহ নানারকম ডিটেলিং ব্যবহার হয়েছে এবারের পোশাকগুলোতে। পোশাক- লা রিভ

 

 

 

Tags: ঈদকেনাকাটাপোশাকফ্যাশন
Previous Post

আবার ডাম্বেল হাতে সেই জয়া!

Next Post

ফেসবুকে বান্ধবীর ছবি প্রকাশের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর খুন

Next Post

ফেসবুকে বান্ধবীর ছবি প্রকাশের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর খুন

খেজুরের গুণ

ইফতারে প্রতিদিন খেজুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT