চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 02, নভেম্বর 2021
in অর্থনীতি
A A
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই ব্যক্তি, পেছনে ফ্ল্যাগ ও ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণদের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে কাজ করবে  ইউএনডিপি-গ্রামীণফোন। 

বৈশ্বিক মহামারি পরবর্তী পরিস্থিতিতে উন্নয়ন, কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে তরুণদের দক্ষতা এবং সম্ভাবনা বিকাশের মাধ্যমে দেশের ভবিষ্যত অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে বেসরকারি, সরকারি এবং উন্নয়ন খাতের যূথবদ্ধ উদ্যোগ ফিউচার নেশন।

১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সম্পূর্ণ সম্ভাবনা উন্মোচনে তরুণদের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও গ্রামীণফোন যৌথভাবে ‘ফিউচার নেশন’শীর্ষক অ্যালায়েন্স গঠন করেছে।

মোট জনসংখ্যার ৩৩ শতাংশের বেশি ১৮-৩৫ বছর বয়সী হওয়ার ফলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোচ্চ সম্ভাবনা কাজে লাগানোর বিশেষ সুযোগ রয়েছে বাংলাদেশের (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,২০১৭)। কিন্তু তরুণদের জন্য পর্যাপ্ত সংখ্যক টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে না পারলে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল ভোগ করা সম্ভব হবে না।

ইউএনডিপি বাংলাদেশ’র রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সুদীপ্ত মুখার্জি , গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ পার্টনারশিপে চুক্তি সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে সুদীপ্ত মুখার্জি বলেন, ‘‘২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার জাতীয় লক্ষ্য অর্জনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন খাতকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে এবং দেশের তরুণদের বিকাশে এগিয়ে আসতে হবে।”

তিনি বলেন, “বিশ্ব দ্রুতগতিতে বদলে যাচ্ছে এবং বৈশ্বিক মহামারি সৃষ্ট আর্থ-সামাজিক পরিবর্তনের সাথে দ্রুতগতির অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তন যে নতুন স্বাভাবিকতা সৃষ্টি করেছে, তার জন্য তরুণদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে।”

সুদীপ্ত আরও বলেন, “বাংলাদেশ যখন কোভিড-১৯ এর সাথে মানিয়ে নিচ্ছে, তখন গ্রামীণফোনের সাথে এই পার্টনারশিপ দেশের তরুণদের বৈশ্বিক মহামারির নেতিবাচক প্রভাব থেকে পুনরুদ্ধারে এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে সহায়তা করবে।”

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “গত ৫০ বছরে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এখন, ভবিষ্যত সম্ভাবনা উন্মোচনে এবং কোভিড-১৯ সৃষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে, আমাদের অবশ্যই একসাথে কাজ করতে হবে এবং ডিজিটাল স্পেসে আমাদের তরুণদের জন্য সুযোগ তৈরির লক্ষ্যে তাদের ভবিষ্যত উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করতে হবে। কোভিডের কারণে এই প্রয়োজনীয়তা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এমন ভাবনা থেকেই ইউএনডিপির সাথে এই পার্টনারশিপ।”

আজমান আরও বলেন, “সঠিক দক্ষতা ও মানসিকতা তরুণদের ক্যারিয়ার বেছে নেওয়ার স্বাধীনতা দিবে, আর এক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশ ইয়ুথ ডিভিডেন্ট কাজে লাগিয়ে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করি।”

আগামী সাড়ে তিন বছরে দশ লাখ অর্থনৈতিক সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে ‘ফিউচার নেশন’ তরুণদের কর্মসংস্থান উপযোগী দক্ষতা প্রদানে সহায়তা করবে এবং ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে, সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক উন্নয়ন খাত সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন সংস্থার মধ্যে উদ্ভাবন এবং পার্টনারশিপের মাধ্যমে এটি সফল করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএনডিপি ও জিপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Previous Post

সুলতানের শিল্পকর্ম সংরক্ষণে অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্র

Next Post

“ইলেভেন ইলেভেন” ক্যাম্পেইনকে সামনে রেখে ক্রেতাদের জন্য দারাজের দারুণ অফার

Next Post
দারাজের ১১.১১ বড়দিনের একদিনের সেল, মোবাইল, গ্যাজেট ও পণ্য ছাড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

“ইলেভেন ইলেভেন” ক্যাম্পেইনকে সামনে রেখে ক্রেতাদের জন্য দারাজের দারুণ অফার

পুনীতের দান করা চোখে পৃথিবী দেখছে চার তরুণ-তরুণী. Channel i News - চ্যানেল আই নিউজ

পুনীতের দান করা চোখে পৃথিবী দেখবে চার তরুণ-তরুণী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT