চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের উপরই শেখ জামালের আস্থা

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
7:49 অপরাহ্ন 17, এপ্রিল 2016
in স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার তরুণ দল নিয়ে অনেক দূর যেতে চায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গত দুই আসরের ব্যর্থতা ভুলে এ মৌসুমে নতুন করে শুরু করছে ধানমন্ডির ক্লাবটি।

প্লেয়ার বাই চয়েজে দলের মূল কান্ডারি ‘আইকন’ মাহমুদুল্লাহ রিয়াদ যেমন আস্থা রাখছেন তরুণদের উপর তেমনি জুনিয়র ক্রিকেটাররাও প্রিমিয়ার লিগকে নিচ্ছেন বড় সুযোগ হিসেবে।

গত মৌসুমে সুপার লিগেই উঠতে পারেনি লেফট্যানেন্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগ শেষ হয়েছিলো পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থেকে। তবে পেছনে না তাকিয়ে আসন্ন লিগের জন্য সবকিছু নতুন করে সাজিয়েছে ধানমন্ডির ক্লাব।

প্লেয়ার বাই চয়েজে শেখ জামালের আইকন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। শুরু হয়েছে ক্লাবের আনুষ্ঠানিক অনুশীলন। রিয়াদ ছাড়া জাতীয় দলের অভিজ্ঞতা আছে স্পিনিং অলরাউন্ডার সোহাগ গাজি, পেসার শফিউল ইসলাম, স্পিনার আরাফাত সানি এবং ব্যাটসম্যান মার্শাল আইয়ুবের।

এই ক’জন ছাড়া আইকন ও ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদের টিমের মূল ভরসা সব তরুণ ক্রিকেটার। তাদের নিয়ে এগিয়ে যেতে সমস্যা নেই তার।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আইকন খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, তরুণ খেলোয়াড়দের নিয়ে আমি খেলতে সবসময়ই পছন্দ করি, কারণ তারা চ্যালেঞ্জ নিতে পারে। মাঠে আমরা কেমন খেলছি, আমাদের এক্সিকিউশন লেভেল সব কিছুই এখন অপেক্ষা। আমরা সবাই মুখিয়ে আছি মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য।

অলরাউন্ডার মুক্তার আলি আর অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের টপঅর্ডার ব্যাটসম্যান জয়রাজকে নিয়েছে শেখ জামাল। তারা দুজন লিগকে নিচ্ছেন নিজেদের চেনানোর প্ল্যাটফর্ম হিসেবে।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটসম্যান জয়রাজ শেখ বলেন, সামনে এ দলের ম্যাচ ও একাডেমিক ম্যাচ রয়েছে ওই গুলোতে ভালো খেলতে হলে আমার প্রিমিয়ার লিগের ভালো খেলতে হবে।

এছাড়া সবকিছু ঠিকঠাক থাকলে বিদেশী ক্রিকেটার হিসেবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে প্রিমিয়ার লিগ খেলবেন ইংল্যান্ডের অলরাউন্ডার রবি বোপারা।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগশেখ জামাল ধানমন্ডি ক্লাব
Previous Post

পুলিশি নির্যাতনে মৃত্যুর প্রথম বিচার

Next Post

নিউইয়র্কের বর্ষবরণে প্রবাসী বাঙ্গালীদের ভীড়

Next Post

নিউইয়র্কের বর্ষবরণে প্রবাসী বাঙ্গালীদের ভীড়

মুরালি-মাননের অর্ধশতকে পাঞ্জাবের জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT