চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবুও ঘরে ফিরছে সিরিয়ার হাজারো শরণার্থী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 02, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A

আসাদ সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যুদ্ধবিরতির ফলে বৃষ্টির মতো বোমা বর্ষণ আর কানের পাশ দিয়ে শীষ কেটে যাওয়া বুলেটের শব্দ এখন প্রায় নেই বললেই চলে। তবে নিজের সাজানো বাড়িটি বুলেটে ঝাঁঝরা কিংবা যুদ্ধবিমানের বোমায় এখনও ধ্বংসস্তুপ হিসেবেই আছে। তবুও নিজের ঘরে নিজের ইচ্ছাতেই সিরিয় শরণার্থীরা দেশে ফিরছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

ইউএনএইচসিআর বলছে, এ বছরের প্রথম ৬ মাসে তুরস্ক, জর্ডান ও লেবানন থেকে দেশে ফিরেছে প্রায় ৩২ হাজার সিরিয় শরণার্থী। আর সিরিয়ার নানা প্রান্তে আশ্রয় নেয়াদের মধ্যে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ফিরে এসেছে নিজেদের বাড়িতে।

সংস্থাটির মুখপাত্র আন্দ্রেজ মাচিচ জানান, এখন ফিরে আসা সিরিয়রা আত্মীয়-স্বজনদের খুঁজছে, সহায়-সম্পদ কতটুকু আছে সেসবের হিসেব কষছে।

তবে এখনই শরণার্থীদের সিরিয়ায় ফিরতে উৎসাহিত করছে না ইউএনএইচসিআর। কেননা সিরিয়ার শহরগুলো বসবাসের জন্য পুরোপুরি নিরাপদ হয়েছে এমনটা এখনই বলা যাচ্ছে না। নিজেদের ইচ্ছায় দেশে ফেরাদের জন্য আদৌ সিরিয়া কতটুকু নিরাপদ তা নিয়েও শঙ্কা আছে।

তবে শঙ্কা থাকলেও ঘরে ফেরা মানুষদের নিরাপত্তা এবং আশ্রয়কে প্রাধান্য দিয়ে কাজ করছে ইউএনএইচসিআর। যুদ্ধে ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘর মেরামতেও সাহায্য করছে এ সংস্থা।

সংস্থাটির মুখপাত্র আরও জানান, কর্মসংস্থান, যথেষ্ট খাবার, পানি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে এই গণহারে দেশে ফেরা বেশিদিন টেকসই হবে না।

যারা দেশে ফিরছেন তাদের জন্য সাহায্য চলবে জানিয়ে তিনি বলেন, আমরা দেশে ফেরা শরণার্থীদের সহায়তা করবো। তবে প্রতিবেশী দেশ এবং ইউরোপে আশ্রয় নেয়া শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠাতে উৎসাহ দেয় এমন কিছু করবে না ইউএনএইচসিআর।’

কিন্তু শরণার্থী সিরিয়দের দেশে ফেরাতে জার্মানি, অস্ট্রিয়া, নরওয়ের মতো ইউরোপীয় দেশগুলো লোভনীয় আর্থিক সহায়তার সুযোগ দিচ্ছে।

Tags: ইউরোপে শরণার্থীদামেস্কশরণার্থীসিরিয়াসিরিয়া যুদ্ধসিরিয়া শরণার্থী
Previous Post

বরকত উল্লাহ বুলুকে ৭ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট

Next Post

কুষ্টিয়ায় বজ্রপাতে বহু হতাহত

Next Post
বজ্রপাত

কুষ্টিয়ায় বজ্রপাতে বহু হতাহত

ওবায়দুল কাদের

খালেদার দাবিতে নয়, প্রয়োজনে ইসির নির্দেশে সেনাবাহিনী: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT