চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তফসিলের মধ্যদিয়ে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে: আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 08, নভেম্বর 2018
in রাজনীতি
A A

একাদশ জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তফসিল ঘোষণার মধ্যদিয়ে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে বলে জানিয়েছে দলটি। সব দল নির্বাচনে অংশ নেবে বলেও আশাবাদ তাদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন: আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সে মর্মে সিডিউল ঘোষণা করেছে। তফসিল ঘোষণার পর সকল রাজনৈতিক দল একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে এটি আমাদের প্রত্যাশা

ঐক্যফ্রন্টের পুনঃতফসিলের দাবির প্রেক্ষিতে হানিফ বলেন: সেটার কোন প্রয়োজন নেই। প্রতিটি রাজনৈতিক দলই চায় জনগণের সেবা করতে। সেজন্য নির্বাচনে আসতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসতে হবে। তারা যদি জনগণের সেবা করতে চায়ই, নির্বাচনে আসবে এমনটাই আমরা প্রত্যাশা করি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোন শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন: আমরা আশা করি নির্বাচন কমিশন যে সিডিউল ঘোষণা করেছে, সে অনুযায়ী একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা মনে করি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছিল; সিডিউল ঘোষণার মধ্য দিয়ে তা কেটে গেছে। দেশের মানুষ এখন আনন্দমুখর। তারা বিশ্বাস করে নির্দিষ্ট সময় ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৯ নভেম্বর।

Tags: আওয়ামী লীগনির্বাচননির্বাচনের তফসিলসেমি লিড
Previous Post

বেসামরিক প্রশাসনের সহায়তায় সশস্ত্র বাহিনী

Next Post

ঢাবিতে ভর্তির সুযোগ পাচ্ছেন সেই হৃদয় সরকার

Next Post

ঢাবিতে ভর্তির সুযোগ পাচ্ছেন সেই হৃদয় সরকার

বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিতল মিয়ানমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT