চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনু হত্যা: রহস্য উদঘাটনের তাগিদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 পূর্বাহ্ন 28, মার্চ 2016
in বাংলাদেশ
A A

তনু হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তাগিদ দিয়ে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেনকে টেলিফোন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃংখলা কমিটির  অনুষ্ঠিত সভা চলার সময় ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে কুমিল্লার পুলিশ সুপারকে টেলিফোন করেন।

ফোনে কথা বলার পর পুলিশ সুপার আইন শৃংখলা কমিটির সভায় জানান, এই মাত্র স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে টেলিফোনে বলেছেন, তনু হত্যার বিষয়ে সরকার কোনো নাটক দেখতে চান না। ঘটনার যেটা প্রকৃত সত্য; সেটা উদঘাটন করতে চাই। 

পুলিশ সুপার আরো বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, তদন্তের মাধ্যমে আমরা সেটা বের করতে চাই।’

আইন শৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘সেনানিবাসে গিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের কাছে মনে হয়েছে সেনাবাহিনী আমাদেরকে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে আগ্রহী আছে।’

সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, মামলার অগ্রগতি বলতে নানা উপাদান সংগ্রহকে বুঝাচ্ছি। 

গত ২০ মার্চ রোববার রাতে কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউসের কাছের জঙ্গলে পাওয়া যায় সোহাগী জাহান তনুর লাশ। পরদিন তার বাবা ইয়ার হোসেন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ চলছে পুরো দেশজুরেই।

Tags: তনু হত্যা
Previous Post

যোগাযোগের রণনীতি-রণকৌশলে সেনাবাহিনীর যে ভুল

Next Post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপ-উপাচার্য

Next Post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপ-উপাচার্য

অনুশকাকে নিয়ে কথা বলায় ক্ষেপলেন বিরাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT