চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনু হত্যা: প্রথম ময়নাতদন্তকারী ও বিভাগীয় প্রধানকে জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
5:58 অপরাহ্ন 10, এপ্রিল 2016
in বাংলাদেশ
A A

তনু হত্যার ঘটনায় প্রথম ময়নাতদন্তকারী ও বিভাগের প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা রহস্য উদঘাটনে সিআইডির ডিআইজি মাহবুব মুহসিনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত সহায়ক কর্মকর্তারা কুমিল্লা সেনানিবাস পরিদর্শনে যান।

পরিদর্শনের শেষে কুমিল্লা পুলিশ ভবনের তৃতীয় তলায় সিআইডি কার্যালয়ে নিহত কলেজ ছাত্রী তনুর মরদেহের প্রথম ময়না তদন্তকারী চিকিৎসক, ফরেনসিক বিভাগের প্রভাষক শারমিন সুলতানা ও একই বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামদা প্রসাদ সাহাকে জিজ্ঞাসাবাদ করেন।

দলটি সেনানিবাসের পাওয়ার হাউসের কাছে কলেজ ছাত্রী তনু নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগমের সাথে সাক্ষাত করে কথা বলেন।

সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান জানান, আমরা সবার সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করে যাচ্ছি।

তদন্ত দলের প্রধান সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করছি যাকে করা দরকার। আশা করি অতি সত্ত্বর এ ঘটনার রহস্য উদঘাটিত হবে। 

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার একটি জঙ্গল থেকে তনুর মৃতদেহ পাওয়া যায়। তাকে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন তনুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

৩১ মার্চ জেলা গোয়েন্দা শাখা থেকে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি তারাই তদন্ত করছে।

Tags: তনু হত্যা
Previous Post

ভূমিকম্পে কাঁপলো ভারত, পাকিস্তান ও অাফগানিস্তান

Next Post

‘বায়োমেট্রিক নিবন্ধন বিরোধীরা জামাত-বিএনপি’

Next Post

‘বায়োমেট্রিক নিবন্ধন বিরোধীরা জামাত-বিএনপি’

প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার নববর্ষের শুভেচ্ছা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT