চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য যাচাইয়ের সুযোগ না থাকায় সোশ্যাল মিডিয়া অপব্যবহারের আশঙ্কা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
1:57 অপরাহ্ন 01, জানুয়ারি 2021
in প্রবাস সংবাদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথাগত মিডিয়ায় তথ্য প্রকাশের নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধতা সামাজিক যোগাযোগ মাধ্যমকে জনপ্রিয় করে তুলছে। কিন্তু সেখানে যাচাই বাছাইহীন তথ্য প্রচারের সুযোগে মিডিয়ার অপব্যবহারের আশংকাও তৈরি হয়েছে বলে জানিয়েছেন উত্তর আমেরিকার বিশেষজ্ঞরা।

‘জুম প্রযুক্তি ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনায় এসব কথা জানান তারা।

বিশেষজ্ঞরা বলেন, কোভিড পরিস্থিতিতে নানা ধরণের প্রযুক্তির সহজলভ্যতায় তৈরি হওয়া পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক মিডিয়া এবং গণযোগাযোগের মাধ্যমগুলোকে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের কথা ভাবতে হবে।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভে’ আলোচনায় তারা এই মতামত দেন। স্থানীয় সময় বুধবার রাতে টরন্টো থেকে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়।

আলোচনায় আংশ নেন ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্যের অধ্যাপক ড. শিরিন হক, সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শফিকুর রহমান এবং দ্যা ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা কলেজ অব মেডিসিনের অধ্যাপক ড. সেজান মাহমুদ।

ড. শিরিন হক তার আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেন, কোভিড যখন সবাইকে বিচ্ছিন্ন করে দিয়েছে, ঠিক সেই সময় জুমসহ অন্যান্য প্রযুক্তি মানুষকে নিবিড়ভাবে যুক্ত হতে সহায়তা করেছে। এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশসহ বিভিন্নস্থানে মহামারিতে দুর্ভোগের শিকার অসহায় দরিদ্র জনগোষ্ঠীর খাবার দাবারসহ অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা সংগ্রহ পৌঁছে দেয়ার উদ্যোগ সফল হয়েছে।

ড. শিরিন হক আরও বলেন, প্রথাগত মিডিয়া তাদের পছন্দের বাইরে অন্য মানুষের বক্তব্যকে প্রচারের তেমন একটা সুযোগ দেয় না। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম শত মানুষের কথা বলার এবং তাদের কণ্ঠস্বর শোনার সুযোগ করে দিয়েছে।

তিনি এটিকে অত্যন্ত প্রয়োজনীয় হিসেবে উল্লেখ করে সোশ্যাল মিডিয়াসহ প্রযুক্তির বিকাশকে প্রাতিষ্ঠানিক মিডিয়ার সংস্কারের জন্য একটি ‘ওয়েক আপ কল’ হিসেবে অভিহিত করেন। তবে যাচাইবাছাই করে সঠিক তথ্যটাই নাগরিকদের কাছে উপস্থাপন করা অবশ্যই প্রয়োজন ও যাচাইবাছাইহীন তথ্য কোভিডকালে মানুষের মধ্যে সংশয় এবং আতংক তৈরি করেছে বলেও তিনি উল্লেখ করেন।

ড. শফিকুর রহমান বলেন, বিশ্বের অনেক দেশেই পাঠক প্রাতিষ্ঠানিক মিডিয়ার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকে পড়ছে। এমনকি প্রাতিষ্ঠানিক মিডিয়াও তাদের প্রকাশিত-প্রচারিত খবর পাঠকের কাছে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্ম ব্যবহার করছে। বর্তমানের প্রযুক্তির সহজলভ্যতা প্রাতিষ্ঠানিক মিডিয়া এবং গণযোগাযোগের মাধ্যমের কাঠামোতে বড় ধরনের সংস্কারের তাগিদ দিচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বের সব দেশেই মিডিয়া একটি ব্যবসা এবং বড় বড় সব মিডিয়ার মালিকানাও ব্যবসায়িদের হাতে। গাড়ি কোম্পানির পাবলিক সার্ভিস আর হাসপাতালের পাবলিক সার্ভিসের তফাৎটা বোঝা মিডিয়ার জন্য জরুরি। কেননা মিডিয়াকে সমাজে হাসপাতালের ভূমিকা পালন করতে হয়।

ড. সেজান মাহমুদ বলেন, কোভিডের সময়ে অনেক চিকিৎসকই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোভিডের চিকিৎসার নামে নানা ধরণের ওষুধের প্রচার করেছেন। মানুষ সেগুলো ব্যবহারও করেছে। এর বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখবো আরো চার পাঁচ বছর পর।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অখ্যাত কোনো শিল্পী বা লেখক বিখ্যাত হয়ে গেলে সেটি অবশ্যই ইতিবাচক ব্যাপার। কিন্তু চিকিৎসা বা ওষুধের মতো বিষয়ে এই যাচাই বাছাইহীন তথ্যের প্রচার মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারের ক্ষেত্রে তার সঠিকতা এবং গুনগত মান যাচাই বাছাই এর ব্যবস্থা থাকা দরকার।

নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর তার সূচনা বক্তব্যে প্রাতিষ্ঠানিক মিডিয়াকেই এখন পর্যন্ত তথ্য প্রবাহের নিয়ন্ত্রক হিসেবে উল্লেখ করেন। তিনি সামাজিক যোগাযোগের মাধমের বিকাশের যুগে তার নেতৃত্ব অক্ষুন্ন রাখতে পেশাদারিত্ব বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।

Tags: কানাডাজুম মিটিং
Previous Post

নতুন বছরের শুরুতে চমকে দিলেন রণবীর

Next Post

রাজনীতিতে ইতিবাচক ধারা ফেরালে সমৃদ্ধ হবে বাংলাদেশ: কাদের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতিতে ইতিবাচক ধারা ফেরালে সমৃদ্ধ হবে বাংলাদেশ: কাদের

অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT