চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢিলেঢালা ভাব পরিস্থিতি ভয়াবহ করে তুলতে পারে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:28 অপরাহ্ন 15, জানুয়ারি 2022
in সম্পাদকীয়
A A
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস আবারও বিশ্বজুড়ে সংক্রমণ বাড়িয়ে তুলছে। করোনার দৈনিক সংক্রমণ ৩৪ লাখের কাছাকাছিতে উন্নীত হয়েছে। মহামারি শুরুর পর থেকে বিশ্বে একদিনে এত রোগী শনাক্ত হয়নি। যুক্তরাষ্ট্রেই একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে আট লাখেরও বেশি। যুক্তরাজ্যে প্রায় এক লাখ।

করোনায় প্রতিবেশি দেশ ভারতের অবস্থাও নাজুক। সেখানে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে আড়াই লাখেরও বেশি। শুক্রবার এক দিনে ভারতে চলতি বছরের সর্বোচ্চ দুই লাখ ৬৪ হাজরের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে। এই সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশে করোনায় সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে যাওয়ার হার বাড়ছে। ডব্লিওএইচও আশঙ্কা করছে, আগামী মার্চ মাসের মধ্যে ইউরোপের অর্ধেক করোনায় সংক্রমিত হবে।

বাংলাদেশও এমন পরিস্থিতির বাইরে নয়। এখানে শনিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৩৬ জন। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও  তিন হাজার ৪৪৭ জন।  শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন।

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী গতি প্রতিরোধে ইতোমধ্যে ১১ দফা বিধিনিষেধ জারি হয়েছে। তবে সেই বিধিনিষেধ তেমন একটা মানতে দেখা যাচ্ছে না। নির্বাচন এবং ধর্মীয় জনসমাগমসহ বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিধিনিষেধ মেনে চলার ধারে কাছেও যেন কেউ নেই। এমন পরিস্থিতি চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে আমাদের শঙ্কা। তখন লকডাউনে যাওয়া ব্যতীত আর কোনো পথ খোলা থাকবে না বলেই আমরা মনে করি।

লকডাউনের ক্ষতিকর দিকের বর্ণনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজে। শনিবার তিনি বলেছেন, ‘করোনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে, সরকার ঘোষিত ১১ দফা বিধি নিষেধ না মানলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ। লকডাউন দিলে দেশের ক্ষতি, আমরা সেদিকে যেতে চাই না।’ স্বাস্থ্যমন্ত্রীর এ বক্তব্যের সাথে আমরা একমত পোষণ করছি। লকডাউনের মতো ক্ষতিকর পরিস্থিতিতে যেতে না চাইলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। এজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: ওমিক্রনকরোনা ভাইরাসকরোনাভাইরাসডেল্টাডেল্টাক্রনসম্পাদকীয়
Previous Post

ডেঙ্গুতে হাসপাতালে ৫

Next Post

কথিত বন্দুকযুদ্ধের পর ২ লাখ ইয়াবা ‘উদ্ধার’

Next Post
বিজিবি সদস্যরা ইয়াবা উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কথিত বন্দুকযুদ্ধের পর ২ লাখ ইয়াবা ‘উদ্ধার’

ইংলিশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছেন, উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হতাশার দিনেও ইংলিশদের আশার বিকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT