চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢামেক মর্গের বেশিরভাগ ফ্রিজ নষ্ট, গলছে মরদেহ

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
7:25 অপরাহ্ন 09, জুলাই 2017
in বাংলাদেশ
A A

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে মরদেহ রাখার পাঁচটি ফ্রিজের মধ্যে তিনটিই দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। এর ফরে ফলে বিদেশি ও জঙ্গিসহ ২১ মরদেহ গলে মর্গ এলাকা ও আশেপাশে ছড়াচ্ছে বিকট দুর্গন্ধ। বারবার তাগাদা দেয়ার পরও ফ্রিজগুলো মেরামত এবং মরদেহগুলো হস্তান্তর বা সৎকার করা হচ্ছে না বলে দাবি ফরেনসিক বিভাগের।

ফরেনসিক বিভাগের প্রধান ড. সোহেল মাহমুদের দেয়া তথ্য অনুযায়ী মরদেহগুলোর মধ্যে ২টি ভারতীয় নাগরিকের, ১টি নাইজেরিয়ান, ১ টি দক্ষিণ আফ্রিকান, আর ৩টি মরদেহ জঙ্গিদের। এছাড়া একটি মরদেহের ধর্ম নির্ণয় করতে না পারার ফলে দুই বছর যাবৎ মর্গে পড়ে আছে বলে জানান তিনি। বাকী লাশগুলো বেওয়ারিশ।

রোববার দুপুরে ঢামেক মর্গে সরেজমিন গিয়ে দেখা যায়, বিকট দুর্গন্ধ ছড়ানোর ফলে মর্গের আশেপাশের লোকজন নাকে হাত বা রুমাল চেপে হাটছেন। এছাড়া লাশ সংরক্ষনের ফ্রিজগুলোর বেশিরভাগ নষ্ট থাকায় গলে পঁচে আকৃতি হারাচ্ছে মরদেহগুলো।

মর্গ সহকারী বাবুল চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রায় দুই মাস যাবৎ ফ্রিজগুলো নষ্ট হয়ে পড়ে থাকায় লাশগুলোর এ অবস্থার কারণে দুর্গন্ধে এখানে মানুষ থাকতে পারে না।

তিনি জানান, প্রতিটি ফ্রিজে চারটি করে মরদেহ সংরক্ষণ করা যায়। পাঁচটি ফ্রিজের মাত্র দুটি ভালো আছে। তাতে আটটি মরদেহ রাখা যাচ্ছে। কিন্তু সব মিলে মরদেহ আছে ২১টি। ফলে বাকি মরদেহগুলো গলছে।

ফরেনসিক বিভাগের প্রধান ড. সোহেল মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রক্রিয়াগত জটিলতায় আটকে আছে বিদেশীদের মরদেহগুলো। বাকীগুলো সৎকারের জন্য আমরা আঞ্জুমান মুফিদুল ইসলামকে বলেছি। কিন্তু তারা আগ্রহ দেখাচ্ছে না।

ফ্রিজগুলো মেরামতের জন্য কলেজের প্রিন্সিপালসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি পাঠালেও কোন সাড়া মেলেনি বলে জানান তিনি।

ছবি: সাখাওয়াত আল আমিন

Tags: ঢাকা মেডিকেল কলেজ
Previous Post

সেনা সদস্যদের পদোন্নতি হবে দক্ষতার বিচারে: প্রধানমন্ত্রী

Next Post

কান্নার উপকারিতা ও মির্জা ফখরুলের কান্না

Next Post
মির্জা ফখরুল

কান্নার উপকারিতা ও মির্জা ফখরুলের কান্না

ইসির সংলাপ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT