চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢামেকে এক বছরে টিকা পেল ৫ লাখ মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 29, জানুয়ারি 2022
in স্বাস্থ্য
A A
নির্বাচনী সভা অনুষ্ঠিত, কর্মকর্তারা মিটিংয়ে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত এক বছর ৫ লাখ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষকে এখানে করোনা ভ্যাকসিন দেওয়া হয়।

শনিবার ২৯ জানুয়ারি বেলা ১২টায় ঢামেকে আয়োজিত এক মতবিনিময় সভায় ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক একথা জানিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটো মিঞা, কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফুল আলমসহ কর্মকর্তারা।

পরিচালক বলেন, করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী কোভিড ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করে আসছে। ২৮ জানুয়ারি টিকা কার্যক্রম এক বছর পূর্ণ করেছে। এই এক বছরে এখানে পাঁচ লাখের বেশি মানুষকে টিকাদান করেছি। এটি যে কোনো প্রতিষ্ঠানের জন্য মাইলফলক। বর্তমানে দিনে পাঁচ হাজার ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের জনসাধারণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিভিন্ন কার্যমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের স্বাস্থ্যখাতে বিভিন্ন ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় দেশের এই বৃহত্তম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি বিশ্বাস ও আস্থার প্রতীক।

পরিচালক বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ মহামারিতে ডেডিকেটেড কোভিড হাসপাতাল হিসেবে ঢামেক হাসপাতাল অতি দক্ষতার সঙ্গে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবাদান করে আসছে।

চিকিৎসা সেবার পরিসংখ্যান উল্লেখ করে ঢামেক পরিচালক আরও বলেন, ২০২১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জরুরি বিভাগে ২ লাখ ১৯ হাজার রোগীকে সেবা দেওয়া হয়েছে। বহির্বিভাগে ৭ লাখের অধিক রোগীকে সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৭৬ হাজারের বেশি রোগীকে ভর্তি করানো হয়। মেজর অপারেশন করা হয়েছে প্রায় ১৯ হাজার, মাইনর অপারেশন, ২৭ হাজারের অধিক, কোভিড রোগী ভর্তি হয়েছে ১৭ হাজারের বেশি এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল ১ হাজার ২০০ জনের বেশি। এছাড়া এইচডিইউতে ছিলেন প্রায় ১ হাজার রোগী, সিটি স্ক্যান করা হয়েছে ৩৭ হাজারের বেশি, ইসিজি ২৪ হাজারের বেশি, এমআরআই করা হয়েছে প্রায় ৪ হাজার। বাইসার্জারি করা হয়েছে ২০ জনকে। প্যাথলজি টেস্ট করা হয়েছে প্রায় ১৮ লাখ।

Tags: করোনা ভ্যাকসিনকরোনাভাইরাসঢাকা মেডিকেল
Previous Post

আত্মহত্যা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশি, কম প্রকৌশলে

Next Post

ফলাফলে অসন্তোষ, পুনরায় ভোট গণনা চেয়ে নিপুণের আপিল

Next Post
বিরোধপূর্ণ পরিস্থিতিতে জায়েদ-নিপুণের মুখোমুখি, ভোটারদের টাকা বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফলাফলে অসন্তোষ, পুনরায় ভোট গণনা চেয়ে নিপুণের আপিল

অভাবের কারণে আফগানরা সন্তান ও শরীরের অঙ্গ বিক্রি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভাবের তাড়নায় সন্তান ও শরীরের অঙ্গ বিক্রি করছে আফগানরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT