চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ঢাবি ছাত্রীকে উল্টোপথে আসা বাইকের ধাক্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:06 অপরাহ্ন 02, আগস্ট 2017
in শিক্ষা
A A

নিজ ক্যাম্পাসেই রাস্তা পার হওয়ার সময় উল্টোদিক থেকে আসা বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের এমবিএ’র ওই ছাত্রীর বাম হাতের কনুই থেতলে যায় এবং রাস্তায় পড়ে গিয়ে শরীরের বামদিকে গুরুতর আঘাত পান।বুধবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোকেয়া হলের সামনের জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন শামসুন নাহার হলের আবাসিক ওই ছাত্রী। সেসময় উল্টোদিক থেকে তীব্র গতিতে একটি বাইক এসে তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে তার বাম হাতের কনুই থেতলে যায় এবং শরীরের বামপাশে আঘাত পান।পরে তার সহপাঠীরা এসে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান।

উল্টোদিক দিয়ে এসে এমন দুর্ঘটনা ঘটালেও বাইকওয়ালাকে কোন ধরনের শাস্তির মুখোমুখি হতে দেননি ছাত্রলীগের এক নেতা। তিনি নিজে ‘দায়িত্ব নিয়ে’ ওই বাইকওয়ালাকে ছেড়ে দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা সেই বাইক চালককে থামানোর সময় সেখানে উপস্থিত হন জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ তালুকদার। প্রক্টরিয়াল টিমের সদস্যরা আসার আগেই নিজের পরিচয় দিয়ে তিনি উপস্থিত শিক্ষার্থী এবং পথচারীদের কাছ থেকে বাইক চালককে ছেড়ে দেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে আসিফ তালুকদার চ্যানেল আই অনলাইনকে বলেন: ক্যাম্পাসের ছেলেরা বাইকওয়ালাকে মারধর করলে ক্যাম্পাসের সুনাম নষ্ট হত। তাই তাকে আমি ‘স্যরি’ বলিয়ে ছেড়ে দিয়ে বোঝাতে চেয়েছি যে, আমাদের ক্যাম্পাসে এসে অন্যায় করলেও আমরা তাদের কিছু বলি না।

বাইকচালক ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী জানালেও তার বিস্তারিত পরিচয় জানেন না বলে দাবি তার।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এএম আমজাদ চ্যানেল আই অনলাইনকে বলেন: উল্টোদিকে এসে আমাদেরই এক ছাত্রীকে আঘাত করা মারাত্মক অপরাধ।ক্যাম্পাসে কোন দুর্ঘটনা ঘটলে সবার আগে সেটা প্রক্টরকে জানানোর নিয়ম। এভাবে নিজে দায়িত্ব নিয়ে ছেড়ে দেওয়ার এখতিয়ার কারও নেই।

প্রক্টরের দাবি, আসিফ নিশ্চয়ই ছেলেটিকে চেনে।না হলে নিজে দায়িত্ব নিয়ে ছাড়াবে কেন! আমি দেখছি আসিফকে বলে ওই বাইকওয়ালার পরিচয় বের করা যায় কিনা।

Tags: ঢাবি ছাত্রী আহত
Previous Post

বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে পর্নোগ্রাফিতে আসে ফুয়াদ: র‌্যাব

Next Post

বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক ও অভিন্ন: শিল্পমন্ত্রী

Next Post

বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক ও অভিন্ন: শিল্পমন্ত্রী

ওমর সানি ও মৌসুমী

‘আজ আমাদের বিবাহবার্ষিকী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT