চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি অধিভুক্ত কলেজ সংকট: ২৬ জুলাই আবারও শাহবাগে অবস্থান কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 22, জুলাই 2017
in বাংলাদেশ
A A
ঢাবি অধিভুক্ত কলেজ

পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও বারো শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি বাস্তবায়নে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার বিকেলে সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

ওই সমাবেশ থেকে আগামী তিনদিন সকল কলেজ থেকে দু’চোখে মারাত্মকভাবে আহত সিদ্দিকুর রহমানের জন্য অর্থ সংগ্রহ এবং ২৬ জুলাই আবার শাহবাগে অবস্থান কর্মসূচী ঘোষণা করেছে তারা।

সমাবেশে বক্তারা বলেন, বেপরোয়া পুলিশ সদস্যদের গুলিতে সহযোদ্ধা সিদ্দিক চোখ হারাতে বসেছে। এছাড়া বিনা উস্কানিতে শিক্ষার্থীদের উপর হামলা করে উল্টো তাদের নামেই আবার মামলা করা হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলেও তারা উল্লেখ করেন।

ডিএমপি কমিশনারের বক্তব্যকে স্বাগত জানিয়ে তারা বলেন, ‘তিনি বলেছেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা একে সাধুবাদ জানাই। কিন্তু অবিলম্বে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে আমরা সিদ্দিকের চোখের চিকিৎসার দায়িত্ব নেয়ার জন্য তার কাছে দাবি জানাচ্ছি।’

এর আগে শনিবার  বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও মামলার প্রতিবাদে এবং সাত দফা দাবি বাস্তবায়নে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে।

গত বৃহস্পতিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাত কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে আসে। পরে সেখানে তাদের কর্সূচি পালনে বাধা দিয়ে শিক্ষার্থীদের উপর টিয়ারগ্যাস নিক্ষেপ এবং তাদেরকে লাঠিপেটা করে পুলিশ।

এ ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। এর মধ্যে সিদ্দিক নামে তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর দুই চোখ নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া এ ঘটনায় শুক্রবার বার শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে শাহবাগ থানা পুলিশ।

এর পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীর শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এই ঘটনায় তদন্তপূর্বক সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: আন্দোলনঢাবি অধিভুক্ত কলেজ
Previous Post

কুমিল্লা ছেড়ে রংপুরে ‘সৌভাগ্যে’র মাশরাফী

Next Post

তাজউদ্দীন আহমদ: মানুষ জানে তিনি মানুষের হৃদয়ের মণিকোঠায়

Next Post

তাজউদ্দীন আহমদ: মানুষ জানে তিনি মানুষের হৃদয়ের মণিকোঠায়

সিলেট একটি অসাম্প্রদায়িক জেলা: প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT