চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির সুফিয়া কামাল হলের ছাত্রীদের কারণ দর্শানোর নোটিশ

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
10:38 অপরাহ্ন 17, মে 2018
in শিক্ষা
A A

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ঘটনায় ছাত্রীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১০ এপ্রিলের সেই ঘটনার পরে গঠিত তদন্ত কমিটি যাদের সম্পৃক্ততা পেয়েছে তাদেরকে এই নোটিশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার হল অফিসে ডেকে বেশ কয়েকজন ছাত্রীকে এই নোটিশ দেওয়া হয়েছে। প্রক্টর সাক্ষরিত এই নোটিশে দুই সপ্তাহের মধ্যে ছাত্রীদের জবাব দিতে বলা হয়েছে। এর আগেও হল প্রশাসনের পক্ষ থেকে একই ধরনের একটি নোটিশ দেয়া হয়েছিল।

গত ১০ এপ্রিল রাতে ছাত্রলীগের হল শাখার সভাপতি ইফফাত জাহার ইশার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে রগ কাটার গুজব ছড়ানো হয়। পরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ইশাকে জুতার মালা পরায়। পরে জানা যায় রগ কাটানোর তথ্যটি মিথ্যা ছিল। এই ঘটনার কারণ জানতে এই নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, ১০ এপ্রিল হলের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি ঘটনার সঙ্গে আপনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে। একজন শিক্ষার্থীর কর্তৃক এ ধরণের কার্যকলাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষুন্ন করেছে যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আইনের পরিপন্থী। গত ১৮ এপ্রিলের শৃঙ্খলা পরিষদ ও ৩০ এপ্রিলের সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আলোকে কেন বিশ্ববিদ্যালয় শাস্তির ব্যবস্থা নিবে না তার কারণ দর্শানোর লিখিত জবাব চাই।

নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দেওয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একতরফাভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে নোটিশে জানানো হয়।

নোটিশ দেওয়ায় কোটা আন্দোলনে জড়িত সুফিয়া কামাল হলের ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল আই অনলাইনকে বলেন, এশা আপুকে লাঞ্চনার সঙ্গে জড়িত ছিলাম না। এরপরেও আমাকে নোটিশ দেয়া হয়েছে। নতুন করে বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ দেওয়ায় হয়রানির আশঙ্কা করছি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘হয়রানির উদ্দেশ্যে নোটিশ দেওয়া হয়নি। তাদের বক্তব্য জানার জন্য দেওয়া হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের একটি প্রক্রিয়া। জবাব পাওয়া গেলে প্রক্রিয়া মেনে ব্যবস্থা নেওয়া হবে।’

Tags: ইফফাত জাহান এশাকবি সুফিয়া কামাল হলকোটা আন্দোলনকোটা সংস্কারঢাকা বিশ্ববিদ্যালয়লিড নিউজ
Previous Post

লড়াই জমিয়ে হারল টিম টাইগ্রেস

Next Post

রমজানের শুক্রবারে চ্যানেল আই মসজিদে বিশেষ আয়োজন

Next Post

রমজানের শুক্রবারে চ্যানেল আই মসজিদে বিশেষ আয়োজন

নোকিয়া বাজারে আনল সস্তা স্মার্টফোন এক্স সিক্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT