চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির ‘ঘ’ ইউনিটে ভর্তি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 18, অক্টোবর 2018
in বাংলাদেশ, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে ঘ ইউনিটের পরীক্ষা বাতিলসহ চারটি দাবি জানানো হয়।

তাদের দাবিগুলো হলো ঘ ইউনিটের পরীক্ষা বাতিল করা, পুনরায় পরীক্ষা নেওয়া, প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও পূর্বে অভিযুক্ত জালিয়াতদের ভর্তি বাতিল করা।

দুপুর সোয়া বারটায় কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা কর্মীরা ‘ঘ’ ইউনিটের ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন ও পরে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্যে দেন আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। এর আগে তিনি ঘ ইউনিটের পরীক্ষা বাতিলসহ চারটি দাবিতে অনশনরত আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেনের সঙ্গে কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র দুটি গৌরব অবশিষ্ট আছে। সবচেয়ে বড় অহংকারটা হলো আমরা ভর্তি পরীক্ষাটা ঠিক মতো গ্রহণ করি। অনেক ক্ষেত্রে আমারে অনেক অবক্ষয় হয়েছে , কিন্তু একটা জিনিস আমরা গর্ব করে বলতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা সুচারুভাবে হয়। আজকে সেখানে আঘাত লেগেছে। আমাদের সবার প্রতিবাদ করা উচিত।

তিনি বলেন, অবশ্যই ঘ ইউনিটের পরীক্ষা বাতিল করা উচিত ছিল। আমরা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের রেজাল্ট যারা গ্রহণ করে নেয় তারা প্রাতিষ্ঠানিকভাবে প্রশ্নপত্র ফাঁস করা যায় এই স্বীকৃতি দিচ্ছে।

এসময় তিনি আরও বলেন, পৃথিবীতে এমন কোনো বিশ্ববিদ্যালয় আছে যে পরোক্ষভাবে হলেও সবাইকে জানান দিয়ে দিবে এখানে দুর্নীতিবাজ, যারা কারচুপি করে, প্রশ্নফাঁসের ব্যবসা করে ভর্তি হওয়া জায়েজ? অনশনরত আখতার এই প্রশ্নটি সবার কাছে তুলে ধরেছে।

‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তার কথায় কর্ণপাত না করে তাহলে আমাদের ধরে নিতে হবে তারা প্রশ্নফাঁসের পক্ষে অবস্থান নিয়েছে। অনশনরত আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কতটা অমানুষ,অসংবেদনশীল, অনাচারী হয়ে সেটা অনুধাবন করে কাঁদছে।

প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটার প্রতিবাদে একটা ছেলে বসে আছে আমরা কেউ তাকে দেখতে আসছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দায়িত্ব অনুধাবন করছে না, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে।’

তিনি বলেন, ইউনিভার্সিটির প্রতিটা ছাত্রের দেখাশোনা করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। আখতারের কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি।

প্রসঙ্গত, গত শুক্রবার ঘ ইউনিটে পরীক্ষার পূর্বেই প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করে। কমিটি একজন ভর্তিচ্ছুর মোবাইলে সকাল ৯টা ১৭ মিনিটে প্রশ্ন পাওয়ার প্রমাণ পায়।

প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া সত্ত্বেও পরীক্ষা বাতিল না করে মঙ্গলবার ফল প্রকাশ করে। এই দিন দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেন ঘ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশন শুরু করে।

Tags: ঘ ইউনিটঢাকা বিশ্ববিদ্যালয়প্রশ্নফাঁস
Previous Post

কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, জাতীয় ঈদগাহে প্রথম জানাজা

Next Post

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা নেই: আমু

Next Post
আমির হোসেন আমু-আইনশৃঙ্খলা

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা নেই: আমু

আইয়ুব বাচ্চু

দরজার ওপাশে আইয়ুব বাচ্চু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT