চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির আরেক শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 অপরাহ্ন 22, নভেম্বর 2018
in শিক্ষা
A A

সাবেক এক শিক্ষার্থীর পর সাত দিনের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।

ওই শিক্ষার্থীর নাম হুজাইফা রশিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র।

এ নিয়ে গত দশ দিনে বর্তমান ও সাবেক চারজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে।।

গত ১২ নভেম্বর বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ফাহমিদা রেজা সিলভী নামে এক ছাত্রী আত্মহত্যা করেন।

এর দুইদিন পর ১৪ নভেম্বর আত্মহত্যা করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের পুষ্টি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী লাইলা আঞ্জুমান ইভা।

সর্বশেষ গত ১৬ নভেম্বর মেহের নিগার দানি নামে ইংরেজি বিভাগের সাবেক এক ছাত্রী আত্মহত্যা করেন।

হুজাইফা রশিদের সহপাঠি আমিনুল ইসলাম রাফি চ্যানেল আই অনলাইনকে জানান, বৃহস্পতিবার দুপুরে হুজাইফা টঙ্গিতে তার নিজ বাড়ির কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।

‘‘হুজাইফা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দুইবার ইয়ারড্রপ করেছিল। পুনরায় ভর্তির পর এবছরও ঠিক মতো ক্লাস-পরীক্ষায় অংশ নেয়নি। এ নিয়ে তাকে কিছুটা হতাশ মনে হতো।’’

তিনি কী কারণে আত্মহত্যা করেছেন; সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, হুজাইফা তার শিক্ষা জীবন নিয়ে কিছুটা হতাশ ছিল। আমরা তাকে বুঝিয়েছি। কিন্তু হঠাৎ করেই আত্মহত্যা করে বসলো।

ঘটনা শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. গোলাম রব্বানী বলেন, খুবই দুঃখজনক ঘটনা। আমরা আজকেই আত্মহত্যা প্রতিরোধে কর্মশালা করলাম। তার মধ্যেই আবার এমন খবর!

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিলিড নিউজশিক্ষার্থীর আত্মহত্যা
Previous Post

রাজনীতিকে রক্ষার দায়িত্ব কার?

Next Post

বিএনপির মনোনয়নপ্রত্যাশীর লাশ: হোটেল থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ

Next Post

বিএনপির মনোনয়নপ্রত্যাশীর লাশ: হোটেল থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ

নাইকো দুর্নীতি

নাইকো মামলা: সাক্ষ্য দিতে আসছে এফবিআই ও কানাডা পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT