চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী দৌড় ও মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 20, অক্টোবর 2021
in - সেমি লিড, শিক্ষা
A A
ঢাবিতে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী দৌড় ও মানববন্ধন শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী দৌড় ও মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদস্বরূপ ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটি ৫ কিলোমিটার দৌড় এবং এই মানববন্ধনের আয়োজন করে।

বুধবার ভোর ৬টা থেকে ৭টা পর্যন্ত আয়োজনে অংশ নিয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও ঢাকার বিভিন্ন রানার্স কমিউনিটির পেশাদার দৌড়বিদরা।

সকাল ৬.১৫ টায় টিএসসি থেকে ৭০ জনের অধিক নতুন-পুরনো দৌড়বিদ একত্রে দৌড়ে অংশ নিয়ে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানান।

টিএসসি থেকে শুরু করে ভিসি চত্বর, ফুলার রোড, জগন্নাথ হল, শহীদ মিনার, বিএনসিসি হয়ে টিএসসি পর্যন্ত তিন চক্বরে ৫ কিলোমিটার সম্পন্ন করেন সবাই। এরপর টিএসসি’র সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে অংশ নেন তারা।

ঢাকা বিশ্বব্যিালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেকের সঞ্চালনায় মানববন্ধনে সূচনা বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটির উদ্যোক্তা মো: ইসতিয়াক উদ্দিন। এরপর মানববন্ধনে সংহতি জানিয়ে একে একে বক্তব্য রাখেন চন্দ্রিমা রানার্স কমিউনিটির দৌড়বিদ লালন সিদ্দিকী, একে এম আহসান উল্লাহ, টিম ধানমন্ডির মো: শহীদুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন রমনা রানার্স কমিউনিটির প্রতিনিধি, আল্ট্রা ক্যাম্প রানার্সের প্রতিনিধি এবং ঢাবি রানার্স কমিউনিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন।

টিএসসির এ আয়োজনে যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেননি তাদের অনেকে ভার্চুয়ালি রান করে এই প্রতিবাদী দৌড়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে বক্তারা দেশে চলমান সকল সাম্প্রদায়িক সহিংসতা, দাঙ্গা-হাঙ্গামা বন্ধের আহ্বান জানিয়েছেন। সেই সাথে সনাতন ধর্মালম্বীদের পূজায়, ঘর-বাড়ি-দোকানে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে এই নৃশংস কাজে জড়িতের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

Tags: সাম্প্রদায়িক সহিংসতা
Previous Post

একদিনের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নর্থ কোরিয়ার

Next Post

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’ উদযাপন

Next Post
বৌদ্ধ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার লংকা উড়িয়ে দিচ্ছেন ভিক্ষু ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’ উদযাপন

অফিসে বসে মোবাইল ব্যবহার করছেন একজন ব্যক্তি, পেছনে ডেস্কটপ কম্পিউটার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নিজেরাই রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT