চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকেশ্বরী মন্দিরের জমি ফেরতসহ সাত দফা দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 10, মার্চ 2018
in বাংলাদেশ
A A

ঢাকেশ্বরী মন্দিরের দখল হয়ে যাওয়া ১৪ বিঘা জমি ফেরতসহ সাত দফা দাবিতে সমাবেশ ও মশাল মিছিল করেছে ‘ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী সংগঠনসমূহের জাতীয় সমন্বয় কমিটি।

শনিবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ থেকে বক্তারা ধর্ম অবমাননার দায়ে সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তার, ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টার বিচার, চাকমা রাণীকে লাঞ্ছনাকারীর বিচার, পাবনার পুরোহিত হত্যার বিচার, সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়ে হামলা বন্ধ, সংখ্যালঘুদের হত্যা, অপহরণ, নির্যাতন বন্ধ এবং ঢাকেশ্বরী মন্দিরের ১৪ বিঘা জমি ফেরতের জন্য সরকারের কাছে দাবি জানান।

সমাবেশ থেকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. রানা দাশগুপ্ত বলেন, “জয় বাংলা স্লোগান দিয়ে নারী লাঞ্ছনা করা হচ্ছে, এই বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। যারাই জয়বাংলা স্লোগান দিয়ে অপরাধ করবে তাদের এই অপব্যবহার রুখে দিতে হবে।”

“সাংবাদিক আনিস আলমগীর হিন্দুদের দেবী সরস্বতীকে যৌনতার প্রতীক বলেছেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই”

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় বলেন, “ঢাকেশ্বরী মন্দির একটি ঐতিহাসিক মন্দির। সারাদেশ থেকে মানুষ এখানে পূজা করতে আসে। কিন্তু ভূমিদস্যুরা মন্দিরে ঢোকার বাম পাশে দখল করে নির্মানকাজ শুরু করে। ২৪ ঘণ্টার মধ্যে এই দখলকাজ বন্ধ করতে হবে।”

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, “একটি রাষ্ট্র কতোটুকু অসাম্প্রদায়িক, কতোটুকু মানবিক তা সংখ্যালঘুদের সাথে রাষ্ট্র কেমন আচরণ করছে তার ওপর নির্ভর করে। আমরা অবিলম্বে আমাদের এই সাত দফার বাস্তবায়ন চাই।”

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় বলেন, “সারাদেশেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। রামুতে ২৬ টি বৌদ্ধ বিহার জ্বালিয়ে দেয়া হয়েছিল। প্রশাসন ব্যবস্থা নেয়ায় এটা সাময়িকভাবে আর হচ্ছে না। তবে বারবার তা করার চেষ্টা চলছে।”

সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, মাইনোরিটি রাইটস ফোরাম, বাংলাদেশ মাইনোরিটিজ সংগ্রাম পরিষদ এর নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে সন্ধ্যায় শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিলের পর এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tags: ঢাকেশ্বরী মন্দির
Previous Post

‘অপরাধ ঢাকতে জয় বাংলা স্লোগান ব্যবহারকারীদের বিচার কর’

Next Post

নিজেদের কাজটা সেরে রাখল আফগানিস্তান

Next Post

নিজেদের কাজটা সেরে রাখল আফগানিস্তান

চেনা রোনালদো, চেনা রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT