চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-১৪ উপনির্বাচন: নৌকার মনোনয়ন চায় ২৬ জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 07, জুন 2021
in - সেমি লিড, রাজনীতি
A A
নৌকার মনোনয়ন পত্র গ্রহণের সময় আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীনদল আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছেন ২৬ জন। চতুর্থ দিনে আজ সোমবার নৌকা চেয়ে মনোনয়ন ফরম বিতরনের সংগ্রহ করেছেন ৬ জন। মনোনয়ন ফরম বিক্রি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। 

এর মধ্যে রয়েছেন: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, মাকসুদা হক, আব্দুর রউফ সিকদার, মুহাম্মদ আজিজুল ইসলাম, দেওয়ান আবদুল মান্নান ও বশির আহমেদ।

ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মোবাশ্বের চৌধুরী বলেন: ঢাকা-১৪ আসন আমার নিজের আসন বলে মনে করি। বৃহত্তর মিরপুরে আমার জন্ম ও বেড়ে উঠা। বৃহত্তর মিরপুরের ছাত্রলীগের সভাপতি ছিলাম। মিরপুর থানা যুবলীগের আহ্বায়ক ছিলাম। আমি এ এলাকার কাউন্সিলর ছিলাম। আমি দীর্ঘ ৩৯ বছর রাজনীতির সাথে সম্পৃক্ত। ঢাকা-১৪ একটি সমৃদ্ধ আসন। এলাকাবাসী আমাকে চায় বলে আমি আমার দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাই।

তিনি আরও বলেন: ঢাকা-১৪ নিয়ে আমার একটা ভালো চিন্তা রয়েছে। আমি এ এলাকায় ওয়ার্ড কাউন্সিলর ছিলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ৪ বার শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছিলো। সেদিক থেকে আমি একজন সফল কাউন্সিলর। শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড আমাকে মনোনয়ন দিলে ঢাকা-১৪ আসনে আমাকে মনোনীত করলে একটি সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলবো।

এই আসন থেকে মনোনয়ন চেয়ে আরও ফরম সংগ্রহ করেছেন: মাইনুল হোসেন খান নিখিল, ফরিদুল হক হ্যাপী, শাহজাহান দেওয়ান, মাজহারুল ইসলাম, মিজানুর রহমান মিজান, আগা খান মিন্টু, লুৎফর রহমান, শিরিন রুখসানা, মিনা মালেক, দেলোয়ার হোসেন, মতিউর রহমান, এসএম হানিফ, সাবিনা আক্তার তুহিন, হায়দার আলী খান, জিল্লুর রহমান, রাজিয়া সুলতানা ইতি।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে ওই সংসদীয় আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঢাকা-১৪ আসনের পাশাপাশি সিলেট-৩, কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছেন যথাক্রমে ২১ জন ও ২৯ জন। গত ৪ জুন থেকে বিক্রি শুরু হয়েছে চলবে আগামী ১০ জুন পর্যন্ত। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে পারবে মনোনয়ন প্রত্যাশীরা।

Tags: আসলামুল হকউপ-নির্বাচন
Previous Post

সবাইকে বিনামূল্যে টিকা দেয়া হবে: নরেন্দ্র মোদি

Next Post

ভ্যাকসিন বাণিজ্য বন্ধে সরকারের পদক্ষেপ প্রত্যাশা করছে ১৮ বিশিষ্ট নাগরিক

Next Post
ডাক্তার বা নার্সের হাতে ভ্যাকসিনের সিরিঞ্জ, করোনাভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন বাণিজ্য বন্ধে সরকারের পদক্ষেপ প্রত্যাশা করছে ১৮ বিশিষ্ট নাগরিক

বিজিএমইএ প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সাক্ষাৎ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চায় বিজিএমইএ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT