চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-ময়মনসিংহ সড়কে গণপরিবহন বন্ধের ঘোষণা স্থগিত

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
12:18 অপরাহ্ন 16, জানুয়ারি 2022
in - সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণকারী চারজন ব্যক্তি, সবাই মাস্ক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত দ্রুততম সময়ে সড়ক সংস্কারের দাবীতে আজ রোববার ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ সড়কে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

রোববার সকাল সাড়ে দশটায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন মন্তা, মহাসচিব মাহবুববুর রহমান, সোমনাথ সাহা ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহা।

লিখিত বক্তব্যে জানানো হয়, যোগাযোগ সচিবের অনুরোধে ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের আলোচনার আহ্বানে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে গণপরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়।

পরিবহণ মালিক সমিতির নেতারা জানান, ময়মনসিংহ থেকে গাজীপুরের সালনা পর্যন্ত যেতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা। কিন্তু গাজীপুরে এক্সপ্রেসওয়ে নির্মানে ধীরগতি ও রাস্তা যান চলাচলের উপযোগী না রাখার কারণে সালনা থেকে টঙ্গী হয়ে মহাখালী পর্যন্ত যেতে সময় লাগে তিন থেকে পাঁচ ঘন্টা।

পরিবহণ মালিকরা বারবার সরকার ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলার পরও পরিবেশের উন্নয়নে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন।

এর পরিপ্রেক্ষিতে রোববার ভোর থেকে নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাসস্ট্যান্ড ও পাট গুদাম স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি এবং ঢাকা থেকেও কোনো বাস আসেনি। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

উল্লেখ্য, গত ২ জানুয়ারী ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে ১৫ দিনের মধ্য সড়কের অবস্থার উন্নতি না হলে ১৬ জানুয়ারী থেকে ধর্মঘটের ঘোষণা দিয়েছিল।

Tags: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কময়মনসিংহ
Previous Post

ভোট দিলেন সেলিনা হায়াৎ আইভী

Next Post

কক্সবাজারে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ

Next Post
কক্সবাজারে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মুক্তিযোদ্ধা সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ

অস্ত্রোপচার ওষুধের প্যাকেট ও ক্যাপসুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে উচ্চমূল্যে ওষুধ কিনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের রোগীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT