চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-মালে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 24, নভেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ও একজন কর্মকর্তা বৈঠকে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেছেন, দু’দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে পারলে দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য আরো বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তার সরকারি বাসভবন গণভবনে ঢাকায় সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ মানবসেবা ও স্বাস্থ্য সেবায় মালদ্বীপকে কারিগরি সহায়তা দিতে পারে। তিনি বলেন, আমরা আমাদের স্বাস্থ্য খাতের অভিজ্ঞতা মালদ্বীপের সঙ্গে শেয়ার করতে পারি। বাংলাদেশ প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে।

বাংলাদেশ এ ক্ষেত্রে মালদ্বীপকে সহায়তা করতে পারে। তিনি বাংলাদেশের বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সেবা ব্যবহার করার পরামর্শ দেন মালদ্বীপকে। প্রধানমন্ত্রী মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টকে বলেন তিনি বিভিন্ন অন্তর্জাতিক ফোরামে মালদ্বীপকে একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে তুলে ধরেন। তিনি মালদ্বীপের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট বলেন, তার দেশ যখনি কোন সংকটের সম্মুখীন হয়, তখনি বাংলাদেশের সমর্থন পায়। ফয়সাল নাসিম বলেন, তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। এটি ছিল একটি খুবই হৃদয়স্পর্শি বিষয়। তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বাংলাদেশে মেডিকেল কলেজে মালদ্বীপের বিপুল সংখ্যক শিক্ষার্থীর লেখা পড়া করার উল্লেখ করে এ বিষয়ে তিনি বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তার ঢাকা সফরকে খুবই ফলপ্রসু উল্লেখ করেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র সঙ্গে বৈঠক করেন। এ সকল বৈঠকে স্বাস্থ্য ও শিক্ষায় দু’দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠক তিনি খুবই ইতিবাচক বলে উল্লেখ করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম, শিক্ষামন্ত্রী ড. ইব্রাহিম হাসান, ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামীর এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস উপস্থিত ছিলেন।

Tags: প্রধানমন্ত্রী
Previous Post

হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল অস্ট্রেলিয়া

Next Post

প্রতীক্ষিত পদোন্নতি পেয়েছেন দুই হাজার ১৯৯ চিকিৎসক

Next Post
বাংলাদেশের চিকিৎসকরা পেশাগত প্রস্তুতিতে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীক্ষিত পদোন্নতি পেয়েছেন দুই হাজার ১৯৯ চিকিৎসক

বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উপকরণ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে দিনভর আতঙ্ক ছড়ানো বস্তুটি বোমা নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT