চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবার গ্রাম থেকে সবচেয়ে বেশি আবেদন

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
3:36 অপরাহ্ন 10, অক্টোবর 2016
in অন্যান্য, শিক্ষা
A A

এবারই প্রথম গ্রাম থেকে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে। বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষ বলছে, ভর্তি প্রক্রিয়ার পুরোটাই অনলাইনে হওয়ার কারণে সহজেই মানুষের কাছে পৌঁছে যাওয়াতে উচ্চ শিক্ষায় গ্রামের অংশগ্রহণ বাড়ছে।

উচ্চশিক্ষায় গ্রামের অংশগ্রহণ বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৬ হাজার ৮০০ আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ২ হাজার ৪৮৯ জন। এরই মধ্যে খ ও গ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। আবেদনপত্র যাচাই বাছাই শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এবার গ্রামের কলেজগুলো থেকে পাশ করা শিক্ষার্থীদের আবেদন বেশি জমা পড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ডিজিটাল প্রক্রিয়ার কারণে তাৎক্ষণিকভাবে জানতে পারি কত শতাংশ ছেলেমেয়ে গ্রাম থেকে এসেছে আর কত শতাংশ শহর থেকে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গ্রামের প্রতিনিধিত্ব বাড়ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা পরীক্ষার জন্য আবেদন করছে, পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং তাদের ফলাফলও অনেক ভালো।

উপাচার্য বলছেন, আবেদন প্রক্রিয়ায় এখন অংশ নিতে পারবে পাশ করা সব শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, আগে ছাত্রছাত্রীকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েকবার বিশ্ববিদ্যালয়ে আসতে হতো। এখন পরীক্ষায় অংশগ্রহণের দিন ছাড়া আর সার্বিক বিষয়গুলো বাড়িতে বসেই, সেই প্রত্যন্ত গ্রামে বসেই সম্পন্ন করতে পারে। এটা ডিজিটাল প্রযুক্তির একটা প্রশংসনীয় দিক।

তিনি বলেন, উচ্চ শিক্ষার ব্যাপ্তি এবং শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাইলেই গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম এখন চালানো সম্ভব নয়। তবে ভবিষ্যতে করা যায় কি-না সে বিষয়ে মন্ত্রণালয়কে চিন্তা-ভাবনা করার পরামর্শ ভিসির।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবার গ্রাম থেকে সবচেয়ে বেশি আবেদন

Next Post

মাশরাফি-সাব্বিরকে জরিমানা, বাটলারকে সতর্ক করেছে আইসিসি

Next Post

মাশরাফি-সাব্বিরকে জরিমানা, বাটলারকে সতর্ক করেছে আইসিসি

মাশরাফি-সাব্বিরকে জরিমানা, বাটলারকে সতর্ক করেছে আইসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT