চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-প্যারিস-ঢাকা ফ্লাইট চালুর দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 12, নভেম্বর 2020
in বাংলাদেশ
A A
চীন থেকে বাংলাদেশি ফিরছেন, বিমানটি আকাশে উড্ডয়ন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-প্যারিস-ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র সরাসরি ফ্লাইট চালুর দাবিতে জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যাটন মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী মো: মাহবুব আলীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার দুপুর বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যাটন মন্ত্রানালয়ের নিজ কার্যালয়ে স্মারকরিপি প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশন, ফ্রান্সের প্রেসিডেন্ট ও ফিষ্ট ইম্পেক্স প্রাইভেট লিমিটেড’র চেয়ারম্যান হেনু মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার আজীবন সদস্য সাইফুল ইসলাম, বাংলাদেশ বেসরকারি প্রাইভেট পলিটেকনিক উদ্যোক্তা সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন মো: শামীম সিকদার ও গ্রীস যুলীগের সাবেক সভাপতি রিপন ফকির।  পরে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিবেন বলে প্রতিনিধি দলকে প্রতিশ্রুতি দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা-প্যারিস-ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র সরাসরি ফ্লাইট না থাকায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীরা বাংলাদেশে আসতে দারুন ভাবে ভোগান্তিতে পড়তে হয়। ফ্রান্সে প্রায় ৭০ হাজার বাংলাদেশী বসবাস করেন। তাদের মধ্যে প্রায় ৫০ হাজার প্যারিস শহরে বসবাস করে। এমতাস্থায় ঢাকা-প্যারিস-ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র সরাসরি ফ্লাইট চালু হলে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীরা বহুদিনের স্বপ্ন পূরন হবে। এক সময়ে ঢাকা-প্যারিস বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র ফ্লাইট চলাচল করত। কয়েক বছর আগে তা বন্ধ হয়ে যায়। বাংলাদেশ এয়ারলাইন্স’র ঢাকা-প্যারিস-ঢাকা বিমান সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হলে ফ্রান্স প্রবাসীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাতায়াত করবে বলে স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ফ্রান্স জালালাবাদ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী হোসেনের সভাপতিত্বে ফ্রান্সে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন’র সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় পররাষ্ট্রমন্ত্রীর কাছে ঢাকা-প্যারিস-ঢাকা ফ্লাইট চালুর দাবি জানানো হয়েছিল। পরে পররাষ্ট্রমন্ত্রী বেসামরিক বিমান চলাচল ও পর্যাটন প্রতিন্ত্রীকে আধা সরকারি পত্র দিয়েছিলেন।

Tags: স্মারকলিপি
Previous Post

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে আন্তর্জাতিক এয়ার শো

Next Post

বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ উদ্ধার

Next Post
আসিফ বসরা হাস্যোজ্জ্বল মুখে বনভূমিতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ উদ্ধার

ম্যারাডোনা ফুটবল মাঠে দাঁড়িয়ে, পেশাদার ফুটবল খেলোয়াড়ের মতো।. Channel i News - চ্যানেল আই নিউজ

মদ ছাড়ার লড়াইয়ে ম্যারাডোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT