চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা দক্ষিণে ইঞ্জিনচালিত রিকশার বিরুদ্ধে অভিযান কাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 04, অক্টোবর 2020
in বাংলাদেশ
A A

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আগামীকাল সোমবার থেকে ব্যাটারি ইঞ্জিনচালিত রিকশা-ভ্যানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি আজ রাজস্ব আদায় সংক্রান্ত এক দাপ্তরিক বৈঠকে সংশ্লিষ্টদেরকে এই নির্দেশনা দেন।

অভিযান পরিচালনা সম্পর্কে ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ঢাকা শহরের যানবাহনে শৃঙ্খলা আনতে মেয়র আগামী ৫ অক্টোবর থেকে অবৈধ যন্ত্রচালিত রিকশা-ভ্যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন।

অভিযান পরিচালনা করার জন্য ইতোমধ্যেই দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, নগরীর বিভিন্ন স্থানে যান্ত্রিক রিকশা ও যানবাহনের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করবো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

রাসেল সাবরিনা আরও বলেন, অভিযানে যন্ত্রচালিত এসব অবৈধ রিকশা-ভ্যানকে ডাম্পিং করা হবে, জরিমানা করা হবে। এই যান্ত্রিক যানগুলোর জন্য সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা থেকে নগরবাসীকে রক্ষার উদ্দেশ্যে এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর হতে ডিএসসিসি রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন- নবায়ন আবেদনের কার্যক্রম শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ডিএসসিসি এলাকার সড়কে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি সেদিন ইঞ্জিনচালিত রিক্সা বা যানবাহন সড়কে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দিয়েছিলেন।

নিবন্ধিত অযান্ত্রিক যানবাহন ছাড়া আর কোন অযান্ত্রিক যানবাহনকে ঢাকা শহরে চলাচল করতে দেওয়া হবে না জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস তখন বলেছিলেন, এরই মাঝে ডিএসসিসি এলাকার সড়কগুলোতে যানবাহনের কার্যকারিতা নিরুপণের কার্যক্রম শুরু করা হয়েছে। এর ফলে কোন সড়কে ধীর গতির যানবাহন চলবে, কোন সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল করবে, এগুলো আমরা নির্ণয় করব। এই নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে ধীর গতির যানবাহনগুলো যেমনি নিবন্ধনের আওতায় আসবে তেমনি নিয়মের আওতায়ও আসবে।

Tags: ডিএসসিসিভ্রাম্যমান আদালত
Previous Post

কিটো ডায়েট কাল হয়ে দাড়ালো মিষ্টি মুখার্জির

Next Post

গুরুর প্রশ্নের কোনো উত্তর জানা নেই ‘শিষ্য’ গার্দিওলার

Next Post
গার্দিওলা ও তার কোচের মধ্যে আলোচনা চলছে, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুর প্রশ্নের কোনো উত্তর জানা নেই ‘শিষ্য’ গার্দিওলার

আইপিএল ট্রফি, স্বর্ণের তৈরি, ভিভো লোগো সহ, ক্রিকেটের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকহীন আইপিএলে ভার্চুয়াল জুয়াড়িদের ভিড়, আকসুর হাই অ্যালার্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT