চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা এবছর কেমন হবে?

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:58 অপরাহ্ন 18, জুন 2017
in জনপদ, টাঙ্গাইল
A A

রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলার সড়ক পথের যোগাযোগের একমাত্র মাধ্যম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। অপেক্ষাকৃত চাপা এই মহাসড়কে নানা কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তা চার লেনে উন্নীতকরণের কাজ অনেকদিন ধরে এগিয়ে চলছে।

সাধারণ দিনগুলোতেও এই মহাসড়কে যানজট লেগেই আছে। ঈদযাত্রায় কেমন হবে এই মহা-সড়কের অবস্থা, তা নিয়ে ভাবনায় সড়কের নিরাপত্তাসহ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত সংশ্লিষ্টরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরই দেশের দ্বিতীয় বৃহত্তম মহাসড়ক ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। এ মহাসড়ককে প্রায় সারাবছরই লেগে থাকে যানজট। এর মধ্যে যেকোন উৎসবকে সামনে রেখে যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। ফলে প্রতিবছর ঈদ যাত্রায় মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

হাইওয়ে পুলিশের দাবি এবার ঈদের ৫ দিন আগে থেকেই বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই যানজটমুক্ত থাকবে এ মহাসড়ক।

বিগত বছরের তুলনায় এবার নিজেদের অধিক তৎপরতার কথা জানিয়েছেন,  এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

যানজট নিরসনে নিজেদের বিভিন্ন উদ্যেগের কথা জানিয়েছেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মো. মাহবুব আলম।

তবে মির্জাপুরের ধেরুয়া রেল ক্রসিং-এ ঢাকা-উত্তরবঙ্গের ১২টি ট্রেন দিনে ২৪ বার রেল ক্রসিং করে থাকে। এতে সারা দিনে গড়ে প্রায় দেড় ঘন্টার বেশি সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

যাত্রীরা বলছেন, চারলেনে রুপান্তরিত হলে কমে যাবে এই মহাসড়কের যানজট। আর সিএনজি ও ফিটনেস বিহীন যানবাহন চলাচল বন্ধ করা গেলে অনেকটাই সুখকর হবে তাদের ঈদযাত্রা। সেই সাথে ভোগান্তিও কমবে তাদের।

তবে চালকরার বলছেন, গেলো বছরগুলোর তুলনায় এবার অনেকটাই ভালো রয়েছে মহাসড়কের অবস্থা। ভাঙ্গা সড়ক না থাকায় অনেকটাই নির্বিঘ্নে গাড়ি চালাতে পারছেন তারা। তবে চারলেনে উন্নতীকরণ কাজের জন্য প্রায়ই পড়তে হয় ভোগান্তিতে।

বিগত দিনের ন্যায় আসন্ন ঈদের মহাসড়ককে যানজটমুক্ত রাখতে ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে টাঙ্গাইল সড়ক ও পুলিশ বিভাগ।

এবার যানজট নিরসনে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে পাঁচশতাধিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। বড় ধরণের কোন দুর্ঘটনা ও প্রাকৃতিক কোন বিপর্যয় দেখা না দিলে অনেকটা সহজেই মহাসড়ক পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে পারবে যাত্রীরা, এমনই ধারণা সংশ্লিষ্টদের।

Tags: ঈদযাত্রাঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
Previous Post

বুমরাহর পায়ের ভুল, ফখরের শতকের ফুল

Next Post

সংসদীয় আসনে ২০০৮ সালের সীমানা চায় বিএনপি

Next Post
সংসদ নির্বাচন

সংসদীয় আসনে ২০০৮ সালের সীমানা চায় বিএনপি

চট্টগ্রামে ফখরুল

অবিশ্বাস্য লাগছে, দুঃস্বপ্ন মনে হচ্ছে: ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT