চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তর সিটি নির্বাচনে মনোনয়ন ফরম তুললেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 24, জানুয়ারি 2019
in বাংলাদেশ
A A
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-মেয়র উপনির্বাচন

২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে(ডিএনসিসি) মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত মনোনয়ন ফরম তুলেছেন ৭ জন।

বৃহস্পতিবার মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিন পর্যন্ত এই ৭ জন মনোনয়ন ফরম তুলেছেন। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন শুক্রবার(২৫ জানুয়ারি)।

যারা মনোনয়ন ফরম তুলেছেন তা হলেন-আদম তমিজী হক, মোঃ আতিকুল ইসলাম, মোঃ ইয়াদ আলী ফকির, মোঃ কুতুব উদ্দীন, রাশেল আশেকী, মোহাম্মদ আরিফ হোসেন(আরেফিন মোল্লা), শহিদুল্লা ওসমানী।

মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০১৫ সালের ৬ মে মেয়র হিসেবে শপথ নেওয়ার ৭৮০ দিনের মাথায় অসুস্থ্য অবস্থায় লন্ডনে মারা যান আনিসুল হক।

তার মৃত্যুর পর গত বছরের ২৬ ফেব্রুয়ারি উপ নির্বাচনে ভোটের তারিখ ধরে ঘোষণা করা হয় তফসিল।

তবে সিটি করপোরেশনে যুক্ত হওয়া ভাটারা এবং বেরাইদ ইউনিয়নের দুই চেয়ারম্যানের রিট আবেদনে ঝুলে যায় ভোট।  সম্প্রতি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন হাইকোর্ট।

এরপর গত মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একই দিনে আওয়ামী লীগ এ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানায়। 

আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

এতে বলা হয়, এ তিন দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

২৫ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।

Tags: ডিএনসিসিঢাকা উত্তর সিটিঢাকা উত্তর সিটি নির্বাচনমনোনয়ন ফরমলিড নিউজ
Previous Post

শিল্পাঙ্গনে নতুন দিগন্ত ‘সেলিব্রেটি গ্যালারি’

Next Post

পান্ডিয়া-রাহুলের নিষেধাজ্ঞা তুলে নিলো সিওএ

Next Post

পান্ডিয়া-রাহুলের নিষেধাজ্ঞা তুলে নিলো সিওএ

‘দ্বিতীয় জীবনে’ সাব্বিরের বদলে যাওয়ার প্রতিজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT