চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তর সিটির রাস্তায় পুশ বাটন সিগন্যাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 24, অক্টোবর 2019
in - সেমি লিড, ঢাকা
A A

পথচারী পারাপার নির্বিঘ্ন করতে গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে পুশ বাটন টাইম কাউন্টডাউন সিগন্যালসহ জেব্রাক্রসিং উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর মোহাম্মদপুরে পুশ বাটন টাইম কাউন্টডাউন সিগন্যাল উদ্বোধন করেন তিনি।

এ উপলক্ষে গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও স্কুল সংগীত পরিবেশিত হয়। এসময় জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করেন যথাক্রমে মেয়র আতিকুল ইসলাম ও স্কুলের অধ্যক্ষ আশা গোমেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, ‘তোমরাই বাংলাদেশ। তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমরাই আমাদের রাষ্ট্রনায়ক। কেননা তোমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে’। এসময় তিনি নিরাপদে সড়ক আইন মেনে চলা, শিক্ষকদের কথা, বাবা মায়ের কথা মেনে চলার উপদেশ দেন।

ট্রাফিক আইন মেনে চলার কথা উল্লেখ করে চালকদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, এখানকার নতুন সিগন্যাল লাইটের সঙ্গে ক্যামেরার ব্যবস্থা আছে। যেসব গাড়ির ড্রাইভার ট্রাফিক আইন ভঙ্গ করবে তাদের গাড়ির নম্বর ক্যামেরা দিয়ে খুঁজে বের করা হবে। তাদেরকে চিহ্নিত করে মামলা দেয়া হবে। ইতিমধ্যেই পুলিশকে সে নির্দেশনা দেওয়া হয়েছে’।

তিনি আরো বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে হলে আমাদেরকে সুনাগরিক হতে হবে। ঢাকা শহরকে স্মার্ট সিটিতে রূপান্তর করতে হবে।

উল্লেখ্য, এ জেব্রা ক্রসিং দিয়ে যেন শারীরিক প্রতিবন্ধীসহ সকল বয়সের মানুষ সহজে পারাপার হতে পারে সেজন্য ফুটপাত রাস্তার সাথে সমান করে মিলানো হয়েছে। তাছাড়া এই স্থানে গাড়ির গতি কমানোর জন্য রেইজড জেব্রাক্রসিং তৈরি করা হয়েছে। পথচারীদের পারাপারের জন্য প্রাথমিকভাবে সবুজ সংকেত হিসেবে ২৫ সেকেন্ড সময় দেয়া হয়েছে। একই সাথে গাড়ির গতি স্বাভাবিক রাখার জন্য একটি পথচারী সবুজসংকেত অতিবাহিত হওয়ার পর গাড়ি চলাচলের জন্য ১২৭ সেকেন্ড দেয়া হয়েছে। উক্ত সময়ে পথচারীগণ বাটনে চাপ প্রদান করলেও পথচারী পারাপারের জন্য সবুজ সংকেত প্রদান করা হবে না, কেবলমাত্র ১২৭ সেকেন্ড পরই পথচারী পারাপারের জন্য সবুজ সংকেত চালু হবে। পথচারী পারাপারের জন্য সবুজ সংকেত চালু হলে গাড়িকে থামানোর জন্য গাড়ির দিকে প্রদর্শনকারী লাল সংকেত দেখাবে। সংকেতসমূহে গাড়ি ও পথচারী চলাচল নিয়ন্ত্রণ করার জন্য গ্রিন হেরাল্ড স্কুলের দুইজন লোক নিযুক্ত করা হয়েছে। এছাড়া এই পুশ বাটন গ্রিন হেরাল্ড স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অনুরূপ একটি পুশ বাটন টাইম কাউন্টডাউন সংকেতসহ জেব্রাক্রসিং স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই দুইটি পুশ বাটন টাইম কাউন্টডাউন সিগন্যালসহ জেব্রাক্রসিং প্রায় ৯ লক্ষ ২০ হাজার টাকা ব্যয় নির্মাণ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় মোট ৪৮ টি স্থানে পুশ বাটন টাইম কাউন্টডাউন সিগন্যালসহ জেব্রা ক্রসিংয়ের চাহিদা প্রেরণ করেছে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ২০টি পুশ বাটন ডাউন কাউন্টডাউন সিগনালসহ জেব্রাক্রসিং স্থাপন করার কাজ প্রক্রিয়াধীন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সিস্টার রেবা ভেরোনিকা ডি’কস্টা, স্কুলের অধ্যক্ষ সিস্টার ভার্জিনিয়া আশা গোমেজ, ডিসি (ট্রাফিক পশ্চিম জোন) জসীম উদ্দীন মোল্লাসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনমেয়র মোঃ আতিকুল ইসলাম
Previous Post

কন্টেইনারে পাওয়া মৃত ৩৯ জনের সবাই চীনা নাগরিক

Next Post

লেবাননে সরকার বিরোধী বিক্ষোভে শক্তি যোগাচ্ছে ‘জোকার’

Next Post

লেবাননে সরকার বিরোধী বিক্ষোভে শক্তি যোগাচ্ছে ‘জোকার’

রুয়েটে ভর্তি পরীক্ষা শেষ, ফলাফল ৪ নভেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT